চার দিন ধরে নিখোঁজ বাংলাদেশের আলোচিত ইসলামিক বক্তা | আপন নিউজ

রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:২২ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ ও উপহার সামগ্রী বিতরণ সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি
চার দিন ধরে নিখোঁজ বাংলাদেশের আলোচিত ইসলামিক বক্তা

চার দিন ধরে নিখোঁজ বাংলাদেশের আলোচিত ইসলামিক বক্তা

চার দিন ধরে নিখোঁজ বাংলাদেশের আলোচিত ইসলামিক বক্তা

অনলাইন ডেস্কঃ গত চার দিন ধরে নিখোঁজ বাংলাদেশের আলোচিত ইসলামিক বক্তা আবু ত্ব-হা মোহাম্মদ আদনান। এছাড়া তার দুই সঙ্গী ও গাড়ি চালককেও খুঁজে পাওয়া যাচ্ছে না।

১০ জুন ছেলে নিখোঁজ হওয়ার পরের দিন আদনানের তার মা আজেদা বেগম রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানায় জিডি করেন।

তাদের সন্ধান চেয়ে বিবৃতি দিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
সোমবার অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সাউথ এশিয়ার ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টে এই বিবৃতিতে বলা হয়েছে, আবু ত্ব-হা মোহাম্মদ আদনান ও তার তিন সঙ্গী গত বৃহস্পতিবার ঢাকা থেকে নিখোঁজ হন।

নিখোঁজ আবু ত্ব-হা ও তার সঙ্গীদের অবস্থান শনাক্তে বাংলাদেশের কর্তৃপক্ষকে দ্রুত ও নিরপেক্ষভাবে তদন্ত করতে হবে। আর তারা যদি রাষ্ট্রীয় হেফাজতে থাকে, তাহলে অবিলম্বে মুক্তি দিতে হবে।

ক্রিকেটার থেকে আলোচিত ইসলামী বক্তা হওয়া আদনানের বয় ৩১।

পুলিশ জানান, ওই রাতের পর থেকে নিখোঁজ চার জনেরই মোবাইল ফোন বন্ধ রয়েছে।




মেট্রোপলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ বলেন, ‌‘আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। আদনানের সর্বশেষ মোবাইল খোলা ছিল টাঙ্গাইলের এলেঙ্গা পর্যন্ত। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। সেখান থেকে তদন্ত শুরু হলে ভালো হতো।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!