কলাপাড়ায় বিষপানে ইটভাটা শ্রমিকের আত্মহত্যা | আপন নিউজ

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
কলাপাড়ায় বিষপানে ইটভাটা শ্রমিকের আত্মহত্যা

কলাপাড়ায় বিষপানে ইটভাটা শ্রমিকের আত্মহত্যা

কলাপাড়ায় বিষপানে ইটভাটা শ্রমিকের আত্মহত্যা

আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় বিষপান করে আত্মহত্যা করেছে ইটভাটা শ্রমিক রাব্বি মাতুব্বর(১৮)। মঙ্গলবার রাত সাড়ে দশটায় কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। ওইদিন রাতে উপজেলার টিয়াখালী ইউনিয়নের ইটবাড়িয়া গ্রামের ভাড়া বাসায় সে বিষ খেয়ে অসুস্থ্য হয়ে পড়ে বলে নিহতের ভাই আনিস মাতুব্বর জানায়।




কলাপাড়া থানার ওসি (তদন্ত) মো. আসাদুর রহমান জানান, উপজেলার বালিয়াতলী ইউনিয়নের আমতলা পাড়া গ্রামের হামিদ মাতুব্বরের ছেলে রাব্বি ইটবাড়িয়া গ্রামে পরিবারের সাথে ভাড়া বাসায় থাকতো। গত দুই দিন ধরে রাব্বি গোসল করছে না এ নিয়ে বাবা-মায়ের সাথে রাব্বির কথা কাটাকাটি হয়। এর রেশ ধরে রাব্বি রাতে ঘরে থাকা কীটনাশক খেয়ে অসুস্থ্য হয়ে পড়ে। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। পুলিশ রাতেই তার মরদেহ হাসপাতাল থেকে উদ্ধার করে। আজ বুধবার সকালে তার মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হবে। এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে বলে তিনি জানান।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!