বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:০২ অপরাহ্ন

প্রধান সংবাদ
ইসলামী আন্দোলন বাংলাদেশের নীলগঞ্জ ইউনিয়ন কমিটি গঠন; আনোয়ার সভাপতি, কালাম সম্পাদক কলাপাড়া উপজেলা অভিবাসন সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত কলাপাড়ায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে ভোররাতে আ-গু’ন, অল্পের জন্য রক্ষা কলাপাড়ায় প্রধান শিক্ষকের বি রু দ্ধে অনিয়মের অভিযোগে মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় একাধিক বৈদ্যুতিক ট্রান্সফরমার চু/রির অভিযোগ কুয়াকাটায় বিয়ের প্রলোভনে ধ/র্ষ/ণ, ৬ মাসের অন্তঃসত্ত্বা স্বামী পরিত্যক্তা যুবতী জীবাশ্ম জ্বালানি নয়, ঋণ নয়-শর্তহীন অর্থায়নের দাবিতে কলাপাড়ায় মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় ই/য়া/বা সে’ব’নের ভিডিও ভাইরাল সেই স্বেচ্ছাসেবক দল নেতাও বহিষ্কার কলাপাড়ায় চু-রির হিড়িক, ঠাকুরঘর থেকে বসতবাড়ি-নিরাপত্তাহীনতায় সাধারণ মানুষ কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের নতুন আহ্বায়ক এইচ এম আকবর, সদস্য সচিব আরিফ সিকদার
কলাপাড়ায় কারাগারে প্রেরনের ১ দিন পরই জামিন পেলেন সেই প্রধান শিক্ষক

কলাপাড়ায় কারাগারে প্রেরনের ১ দিন পরই জামিন পেলেন সেই প্রধান শিক্ষক

বিশেষ প্রতিবেদক।। কলাপাড়ায় অর্থ আত্মসাৎ ও প্রতারনার মামলায় কারাগারে প্রেরনের ১দিন পরই জামিন পেলেন খেপুপাড়া সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সেই প্রধান শিক্ষক আবদুর রহিম। একই সাথে মামলার ওয়ারেন্টভুক্ত অপর এক আসামী স্বেচ্ছায় আত্মসমর্পন করে জামিন লাভ করেন। সোমবার (২৮জুন) বিজ্ঞ কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট শোভন শাহরিয়ার আসামীদের জামিন মঞ্জুর করেন।




এর আগে রবিবার (২৭ জুন) প্রধান শিক্ষক আবদুর রহিম’র জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে প্রেরনের আদেশ প্রদান করেন বিজ্ঞ আদালত। একই আদেশে মামলার অপর দু’আসামীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করেন আদালত।

প্রসংগত, প্রধান শিক্ষক আবদুর রহিম সহ তার পরিবারের ৫ সদস্য কুয়াকাটার ব্যবসায়ী মিলন হাওলাদার ও তার ব্যবসায়ী বন্ধু আবদুস সোবাহান’র নিকট থেকে ২০ আগষ্ট ২০১৬ লতাচাপলি মৌজার ৪০ শতাংশ জমি বিক্রয়ের জন্য ৩০০ টাকার নন জুডিসিয়াল ষ্ট্যাম্পে স্বাক্ষর করে ১৩ লক্ষ টাকা গ্রহন করেন। এরপর দীর্ঘদিনেও পাওনা টাকা ও উক্ত পরিমান সম্পত্তির দলিল রেজিষ্ট্রী করে না দেয়ায় ১৩ ফেব্রুয়ারী, ২০২০ বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেন মিলন হাওলাদার।

এরপর বিজ্ঞ আদালত মামলার অভিযোগের বিষয়ে কলাপাড়া সহকারী কমিশনার (ভূমি)কে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। তদন্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়ায় ১৪ ডিসেম্বর ২০২০ বিজ্ঞ আদালত আ: রহিম সহ তিন জনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করেন। পরবর্তীতে প্রধান শিক্ষক আবদুর রহিম ১৭ ডিসেম্বর ২০২০ বাদীর সাথে আপোষ শর্তে জামিন লাভ করেন। দীর্ঘদিনেও বাদীর সাথে আপোষ না করায় রবিবার মামলার ধার্য তারিখে আদালত তার জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে প্রেরনের আদেশ দেন। কারাগারে প্রেরনের ১ দিন পরই ফের আপোষ শর্তে জামিন পেলেন সেই প্রধান শিক্ষক সহ মামলার অপর এক আসামী।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!