কুয়াকাটায় প্রধানমন্ত্রীর রোপন করা গাছে কাঁঠাল | আপন নিউজ

শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:২৩ অপরাহ্ন

প্রধান সংবাদ
কুয়াকাটায় টোয়াকের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ ও দোয়া-ইফতার মাহফিল কুয়াকাটায় চলছে উপকূলীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা কলাপাড়ায় কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল কলাপাড়ায় ঈদে ২৭ হাজার ৮৬৩ দুস্থ পরিবার পাচ্ছে উপহারের ভিজিএফ চাল কলাপাড়ায় স্বেচ্ছাসেবক দল নেতাদের মু’ক্তির দাবিতে মা’ন’ব’ব’ন্ধ’ন ও বি’ক্ষো’ভ কলাপাড়ায় রহমানিয়া মডেল মাদরাসার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় মৎস্যজীবী নেটওয়ার্কের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় আ’গু’নে পু’ড়ে ছাই দুই বসতবাড়ি, ক্ষ’য়’ক্ষ’তি প্রায় ৪৮ লাখ টাকা কলাপাড়ায় ৩০০ গ্রাম গাঁ’জা উ’দ্ধা’র, যুবক আ’ট’ক
কুয়াকাটায় প্রধানমন্ত্রীর রোপন করা গাছে কাঁঠাল

কুয়াকাটায় প্রধানমন্ত্রীর রোপন করা গাছে কাঁঠাল

রিপোর্ট-উত্তম কুমার হাওলাদার।। কুয়াকাটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ হাতে রোপনকৃত গাছে কাঁঠাল হয়েছে। দীর্ঘ পরিচর্যার পর এ বছর গাছটিতে ৪টি কাঁঠাল ফলেছে। কুয়াকাটার পর্যটন হলিডে হোমস্ ঢুকতেই একটু উত্তর পাশে এ গাছটির অবস্থান। ১৯৯৮ সালের ১৪ মার্চ এ হলিডে হোমস্ উদ্বোধন করেছেন বর্তমান ও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সময় তাঁর নিজ হাতে বেশ কয়েকটি গাছের চারা রোপন করেছেন। এর মধ্যে ঝাউ, মেহগনী, বকুল ও কাঠাল গাছ দৃশ্যমান রয়েছে। এখন তাঁরই রোপান করা কাঁঠাল গাছে কাঁঠাল ফলেছে।



এ গাছটির নিচে রয়েছে ছোট্ট একটি ‘নেইম ফলক’। সেখানে লেখা আছে কাঁঠাল গাছের চারা রোপন করেছেন শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ সরকার। ইতোমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রধানমন্ত্রী রোপন করা কাঁঠাল গাছটি দেখতে গিয়েছিলেন।

সেদিনের স্মৃতি চারন করে উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার সাংবাদিকদের বলেন, অনেক দিন আগের কথা। ওইদিন আমিও ছিলাম। উদ্বোধনকালে বেশ কয়েকজন মন্ত্রী পরিষদের সদস্য ও কেন্দ্রীয় আওয়ামলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ ছিলেন। তাদের উপস্থিতে পর্যটন হলিডে হোমস’র অভ্যান্তরে বেশ কয়েকটি ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপন করেছিলেন নেত্রী।

কুয়াকাটা পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুল বারেক মোল্লা বলেন,পর্যটন হলিডে হোমস্ উদ্বোধকালে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এ কাঠাল গাছটি রোপন করেছেন। তাঁর নিজ হাতে রোপনকৃত কাঠাল গাছে কাঠাল ফলেছে এ কাঠাল নেত্রীর কাছে পাঠানো উচিৎ।

কুয়াকাটার পর্যটন হলিডে হোমস’র ব্যবস্থাপক সুবাষ চন্দ্র নন্দী বলেন, আমি কর্মরত অবস্থায় প্রধানমন্ত্রীর রোপানকৃত গাছগুলো পরিচর্যা করে আসছি। এরমধ্যে কাঁঠাল গাছটিতে এবছর ৪ টি কাঁঠাল হয়েছে। এখন পর্যন্ত কাঁঠালগুলো পাকেনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর রোপনকৃত কাঁঠাল গাছে কাঁঠাল হয়েছে এ খবরটি শুনে কুয়াকাটার পর্যটন হলিডে হোমস্রে অভ্যান্তরে গাছটি দেখতে গিয়ে ছিলাম।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!