কলাপাড়ায় নারী’র মৃত্যু; হাসপাতাল থেকে পালালেন করোনায় আক্রান্ত গৃহবধূ | আপন নিউজ

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
কলাপাড়ায় নারী’র মৃত্যু; হাসপাতাল থেকে পালালেন করোনায় আক্রান্ত গৃহবধূ

কলাপাড়ায় নারী’র মৃত্যু; হাসপাতাল থেকে পালালেন করোনায় আক্রান্ত গৃহবধূ

আপন নিউজ অফিস।। কলাপাড়া হাসপাতাল থেকে করোনায় আক্রান্ত এক গৃহবধূ পালিয়ে গেছেন। বৃহস্পতিবার ভোরে তিনি হাসপাতাল থেকে পালিয়ে যান বলে জানা গেছে।

কলাপাড়া হাসপাতাল থেকে পালানো ওই গৃহবধূর নাম বুশরা (২০)। তিনি কলাপাড়া পৌর শহরের মাদ্রাসা সড়কের বাসিন্দা আব্দুল্লাহর স্ত্রী।



এদিকে কলাপাড়া পৌরসভার সাবেক নারী কাউন্সিলর নাজনিন ফাতেমা বিউটি বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ চিন্ময় হাওলদার জানান, পৌর শহরের বাসায় বসে প্রথমে তার জ্বর ও শ্বাসকষ্ট দেখা দেয়। এরপর গত ২৭ জুন করোনা পরীক্ষায় তার করোনা পজিটিভ হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে চিকিৎসা দেয়া হয়। অবস্থার অবনতি ঘটলে ২৮ জুন তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

নাজনিন ফাতেমা বিউটির স্বামী আহসান উদ্দিন জসিম উপজেলার একজন বিশিষ্ট ক্রীড়া সংগঠক। একইসাথে তিনি উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক।

নাজনিন ফাতেমা বিউটির লাশ বৃহস্পতিবার জোহরের নামাজ বাদ জানাজা শেষে পৌর শহরের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

এর আগে গত দুই সপ্তাহের মধ্যে কলাপাড়ায় আরও তিনজন করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন বুধবার রাতে করোনা উপসর্গ নিয়ে একজন মৃত্যুবরণ করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!