বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
১২ বছর পরে হ/ত্যা মা’ম’লা’র যাবজ্জীবন দ’ন্ডপ্রাপ্ত আ’সা’মী আমতলীতে গ্রে প্তা র আমতলীতে মামলা তুলে না নিলে নারীকে এ/সি/ড মেরে জ্ব/ল/সে দেয়ার হু ম কি আমতলীতে গ্রামীণ বাংক, কলেজ ও সড়কে আ/গু’ন কলাপাড়ায় মৎস্যজীবী নেটওয়ার্কের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত আমতলীর পায়রা নদীর ফেরিতে দুর্বৃত্তরা পেট্টোল দিয়ে নাশকতার চেষ্টা আমতলীতে জাতীয় সমবায় দিবস পালন আমতলীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করল বিএনপি কলাপাড়ায় মা’দ’ক সেবনে টাকা না পেয়ে অভিমানে যুবকের আ/ত্মহ/ত্যা কলাপাড়ায় মানিকমালা খেলাঘর আসরের কমিটি গঠন ৬২ হাজার মেট্রিকটন কয়লা নিয়ে পায়রা বন্দরে সিঙ্গাপুরের পতাকাবাহী মাদার ভ্যাসেল
কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের পূর্নাঙ্গ কমিটি ঘোষনা

কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের পূর্নাঙ্গ কমিটি ঘোষনা

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু।। কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের পূর্নাঙ্গ কমিটি অনুমোদন হয়েছে। ২০১৯ সালের ২৭ নভেম্বর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী আলহাজ মাহাবুবুর রহমানকে সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব তালুকদারকে সাধারন সম্পাদক করা হয়।



দীর্য ২০ মাস পর গত শনিবার (১০ জুলাই) ৭১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটির অনুমোদন দেয়া হয়েছে। তবে এই কমিটিতে অনেক বহিস্কৃত নেতা স্থান পেয়েছেন। কমিটির সহসভাপতি করা হয়েছে যথাক্রমে এসএম রাকিবুল আহসান, বাবু নির্মল কুমার নন্দী, ড. অধ্যক্ষ শহিদুল ইসলাম বিশ্বাস, মো: মোসলেম আলী খলিফা, এবিএম সামসুজ্জামান ইয়াকুব, মিয়া মো: চানখান, এসএম শহীদুল আলম, অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা, অ্যাভোকেট মজিবুর রহমান, সহসাধারন সম্পাদক করা হয়েছে, অধ্যক্ষ শহীদুল আলম, অধ্যাপক মঞ্জুরুল আলম, মো: মঞ্জুরুল ইসলাম,আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নাথুরাম ভৌমিক, কৃষি বিষয়ক সম্পাদক অধ্যাপক জিএম ফারুক খান, তথ্য ও গবেষনা সম্পাদক মনিরুল ইসলাম, ত্রান ও সমাজ কল্যান সম্পাদক শাহীনা পারভীন সীমা, দপ্তর সম্পাদক অধ্যাপক ইউসুফ আলী, সহ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ মনিরুজ্জামান মারুফ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রোজিনা আক্তার, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা বদিউজ্জামান বন্টিন, কোষাধ্যক্ষ শংকর কুমার পাল, সাংগঠনিক সম্পাদক যথাক্রমে শফিকুল আলম বাবুল, ফিরোজ শিকদার, অ্যাডভোকেট সাইদুর রহমান সাঈদ। এছাড়া কমিটিতে ১নং সদস্য করা হয়েছে পটুয়াখালী-৪ আসনের এমপি আলহাজ্ব অধ্যক্ষ মহিব্বুর রহমান, অধ্যক্ষ সৈয়দ নাসির উদ্দিন, আলহাজ্ব সুলতান মাহমুদ, কলাপাড়া পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদারসহ ৩৩ জনকে সদস্য রাখা হয়েছে।

গত ১০ জুলাই শনিবার ত্রি-বার্ষিক সম্মেলনের ২০ মাস পর কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের পূর্নাঙ্গ কমিটির অনুমোদন দেয় পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ কাজী আলমগীর ও সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আ: মান্নান।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!