মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া
কলাপাড়ায় সরকারি খালে বাঁধ দিয়ে মাছ চাষ: কৃষি জমিতে জলাবদ্ধতা; চাষাবাদ বন্ধ

কলাপাড়ায় সরকারি খালে বাঁধ দিয়ে মাছ চাষ: কৃষি জমিতে জলাবদ্ধতা; চাষাবাদ বন্ধ

আপন নিউজ রিপোর্ট।। কলাপাড়ার ধানখালী ইউনিয়নের পাঁচজুনিয়া গ্রামে সরকারি খালে বাঁধ দিয়ে অবৈধভাবে দখল করে রেখেছে একটি প্রভাবশালী মহল। প্রায় ২ হাজার একর জমির পানি নিষ্কাষনের একমাত্র পথ সরকারি খালটিতে বাঁধ দিয়ে পানি চলাচলের পথ বন্ধ করে দেয়া হয়েছে।



এতে বিপাকে পড়েছে বেশ কিছু পরিবার। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য মো: আসাদুজ্জামান জানান, স্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার কারনে চলতি আমন মৌসুমে তাদের কৃষি জমি চাষাবাদ করতে পারছেন না। এব্যপারে ইউপি চেয়ারম্যান ও স্থানীয় মেম্বরকে জানিয়ে কোন সুফল পায়নি ভুক্তভোগী এলাকাবাসী।

নিরুপায় হয়ে তারা স্থানীয় সংসদ সদস্য, কলাপাড়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা’র বরাবরে লিখিত অভিযোগ দিয়েছেন।

এদিকে এখন পর্যন্ত আমন ধানের বীজতলা তৈরি করতে না পারায় এ রিপোর্ট লেখা পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কার্য্যকরি ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এতে ভুক্তভোগী পরিবারের মধ্যে হতাশা এবং বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

কৃষক আনোয়ার হোসেন জানান, কতিপয় প্রভাবশালী মহলের খামখেয়ালিভাবে বাঁধ দেয়ার কারনে সৃষ্ট জলাবদ্ধতার দরুন আমাদের জমি চাষাবাদ করতে পারছিনা। জরুরী ভিত্তিতে বাঁধটি বাঁধ কেটে খালটি উন্মুক্ত করা না হলে চলতি আমন মৌসুমে এলাকার গরীব কৃষকরা তাদের জমাজমি চাষাবাদ করতে পারবে না। ফলে অপূরনীয় ক্ষতির সম্মুখিন হবে কয়েকশ পরিবার।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!