বেনাপোল চুরিপট্টিতে অগ্নিকান্ডে ব্যবসায়ীদের নগদ অর্থ ও মালামাল পুড়ে ছাই | আপন নিউজ

শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:২৪ অপরাহ্ন

প্রধান সংবাদ
কুয়াকাটায় টোয়াকের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ ও দোয়া-ইফতার মাহফিল কুয়াকাটায় চলছে উপকূলীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা কলাপাড়ায় কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল কলাপাড়ায় ঈদে ২৭ হাজার ৮৬৩ দুস্থ পরিবার পাচ্ছে উপহারের ভিজিএফ চাল কলাপাড়ায় স্বেচ্ছাসেবক দল নেতাদের মু’ক্তির দাবিতে মা’ন’ব’ব’ন্ধ’ন ও বি’ক্ষো’ভ কলাপাড়ায় রহমানিয়া মডেল মাদরাসার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় মৎস্যজীবী নেটওয়ার্কের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় আ’গু’নে পু’ড়ে ছাই দুই বসতবাড়ি, ক্ষ’য়’ক্ষ’তি প্রায় ৪৮ লাখ টাকা কলাপাড়ায় ৩০০ গ্রাম গাঁ’জা উ’দ্ধা’র, যুবক আ’ট’ক
বেনাপোল চুরিপট্টিতে অগ্নিকান্ডে ব্যবসায়ীদের নগদ অর্থ ও মালামাল পুড়ে ছাই

বেনাপোল চুরিপট্টিতে অগ্নিকান্ডে ব্যবসায়ীদের নগদ অর্থ ও মালামাল পুড়ে ছাই

মোঃ জসীম উদ্দীন, শার্শা উপজেলা প্রতিনিধিঃ

যশোরের বেনাপোল বাজারের চুরিপট্টি এলাকায় আকস্মিক অগ্নিকান্ডের ঘটনা ঘটছে।

শনিবার(১৭জুলাই) সকাল আনুমানিক ভোর সাড়ে ৫ টায় এই অগ্নিকান্ডের সুত্রপাত হয়।



খবর পেয়ে স্থানীয় বেনাপোল ফায়ার সার্ভিসের টিম ঘটনা স্থলে পৌঁছে প্রায় ৪৫ মিনিট ধরে অগ্নিকান্ড এলাকায় পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

স্থানীয়রা জানান, ভোরে কাঁচাবাজারের চুরিপট্টি এলাকায় অবস্থিত একটি চায়ের দোকানে বিকট শব্দ হলে মূহুর্তের মধ্যে আগুন ধরে যায়। পরে ঐ আগুনের লেলিহান শিখা দাও দাও করে জ্বলতে থাকে ও পাশ্ববর্তী দোকান গুলোতে ছড়িয়ে পড়ে।

ঐ এলাকায় একটি গার্মেন্টেস এর দোকান সহ প্রায় ২০-২৫টি কসমেটিক্স,২/৩ টি সুতার দোকান ও ৭/৮ টির মতো মুদি ও পান দোকান রয়েছে।

প্রজ্বলিত অগ্নিকান্ডের মুখে স্থানীয় ফায়ার সার্ভিস, কাঁচা বাজারের লেবার ও ক্ষতিগ্রস্থ দোকানিদের স্বজনদের সহযোগীতায় তালা ভেঙ্গে অন্যান্য দোকানের মালামাল উদ্ধার করা গেলেও ৪/৫টি দোকানের মালমাল সম্পূর্ন পুড়ে ছাই হয়ে গেছে।

সম্পূর্নরুপে আগুনে পুড়ে যাওয়া ব্যবসায়ী প্রতিষ্ঠান গুলো হলো স্টেশনারী দোকান রাসেল স্টোর, রহিম স্টোর, একটি গার্মেন্টস দোকান ও ১টি চায়ের দোকান বলে প্রত্যক্ষদর্শীরা নিশ্চিত করেন।

বেনাপোল বাজার কমিটির সেক্রটারী ও বেনাপোল ইউপি চেয়ারম্যন বজলুর রহমান বলেন, আনুমানিক কয়েক কোটি টাকার পণ্য ও নগদ অর্থ পুড়ে ছাই হয়েছে। সঠিক তদন্তে বেরিয়ে আসবে ক্ষয় ক্ষতির পরিমান। তবে আগুন আরো দ্রুত নিয়ন্ত্রনে এসেছে বাজারের পাশে একটি খাল ছিল। সেখান থেকে ফায়ার সার্ভিস ইউনিট পানি সংগ্রহ করতে পেরেছে।

বেনাপোল ফায়ার স্টেশনের ইনচার্জ রোকন কুমার দেবনাথ বলেন, আগুন পুরোপুরি নিভে গেছে ও ড্যম্পিং এর কাজ চলছে।

শার্শা উপজেলা নির্বাহী অফিসার মীর আলীফ রেজা বলেন, কি ভাবে আগুন এর সুত্র পাত হয়েছে এবং কত টাকার ক্ষয় ক্ষতি হয়েছে তা তদন্ত না করে এই মুহুর্তে বলা সম্ভব না।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!