কলাপাড়ায় করোনা টিকা নিতে হাসপাতালে মানুষের ভিড় | আপন নিউজ

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন

প্রধান সংবাদ
উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা
কলাপাড়ায় করোনা টিকা নিতে হাসপাতালে মানুষের ভিড়

কলাপাড়ায় করোনা টিকা নিতে হাসপাতালে মানুষের ভিড়

বিশেষ প্রতিবেদক।। উপকূলীয় এলাকার মানুষের মধ্যে করোনা টিকা নেয়ার ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে। গত ২৪ ঘন্টায় জেলায় নতুন করে ১০৬

জনের করোনা শনাক্ত এবং এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে ৭৪ জনের মৃত্যু হওয়ায় টিকা নিয়ে বেঁচে থাকাতে মানুষের এ অদম্য ইচ্ছা। এতে টিকা নিতে আসা মানুষের ভিড় লক্ষ্য করা গেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে। এছাড়া কঠোর বিধি নিষেধ চলমান থাকায় কম্পিউটার শপ না খোলায় অনেকে টিকা’র রেজিষ্ট্রেশন করতে না পেরে বাড়ী ফিরে গেছে।

এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত কয়েকদিন রেজিষ্ট্রেশনের কাগজ নিয়ে টিকা নিতে আসা মানুষদের কম্পিউটারে এন্ট্রি করাতে হাসপাতালের অফিস রুমের সামনে সকাল থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করতে দেখা গেছে। পরিস্থিতি বিবেচনায় হাসপাতালের টিকা কার্যক্রম পরিচালনা ও স্বাভাবিক ভর্তি রোগীর সাথে করোনা আক্রান্ত রোগীর চিকিৎসা সেবা দিতে উপ-স্বাস্থ্য কেন্দ্র ও কমিউনিটি ক্লিনিক গুলোতে কর্মরতদের সেবা প্রদানে নিয়োজিত করা হয়েছে। এরপরও হাসপাতালে টিকা কার্যক্রম ও চিকিৎসা সেবা দিতে ষ্টাফদের হিমশিম খেতে হচ্ছে।

জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, পটুয়াখালীতে গত ২৪ ঘন্টায় ১০৬ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। আক্রান্ত বিবেচনায় জেলার বাউফল, মির্জাগঞ্জ, কলাপাড়া ও সদর উপজেলা শীর্ষে রয়েছে। এ পর্যন্ত জেলায় ৩৫৫৮ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এ পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত হয়ে ৭৪ জনের মৃত্যু হয়েছে। কোভিড শুরু হতে এ পর্যন্ত ২৫৮৬৮ নমুনা পরীক্ষা হয়েছে।

পটুয়াখালী সিভিল সার্জন ডা: জাহাঙ্গীর আলম শিপন এ তথ্য নিশ্চিত করেছেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!