কলাপাড়ায় ছাত্রলীগ নেতার হাতের কব্জি কর্তনের ঘটনায় অস্ত্র উদ্ধার, গ্রেফতার-৪ | আপন নিউজ

বুধবার, ১৩ মে ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন

প্রধান সংবাদ
পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন রিপন মিয়া,এলাকায় শোকের ছায়া কলাপাড়ায় ‘প্রাথমিক দুর্যোগ সতর্কতা ক্যাম্পেইন’ অনুষ্ঠিত ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু
কলাপাড়ায় ছাত্রলীগ নেতার হাতের কব্জি কর্তনের ঘটনায় অস্ত্র উদ্ধার, গ্রেফতার-৪

কলাপাড়ায় ছাত্রলীগ নেতার হাতের কব্জি কর্তনের ঘটনায় অস্ত্র উদ্ধার, গ্রেফতার-৪

আপন নিউজ অফিস।। কলাপাড়ায় ছাত্রলীগ নেতার ডান হাতের কব্জি কর্তনের ঘটনায় অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

আহত ছাত্রনেতার মায়ের দায়েকৃত মামলার আসামী রুবেল শিকদারকে গ্রেফতারের পর তার দেয়া তথ্যানুযায়ী এসব অস্ত্র উদ্ধার করা হয়।




শুক্রবার রাত দুইটার দিকে উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের মেলাপাড়া গ্রামে গ্রেফতারকৃত রুবেলের মলিকানাধীন রাফসান মৎস্য ঘের থেকে অভিযান চালিয়ে তিনটি ছোড়া ও একটি চাপাতী উদ্ধার করে পুলিশ। এর আগে ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন সাধারন সম্পাদক রাকিবুল ইসলাম (২৫) কে কুপিয়ে হাতের কব্জি কর্তনের ঘটনায় এজাহারভুক্ত আসামি নোমান হাওলাদার, খলিল হাওলাদার, রুবেল শিকদার ও নয়ন বয়াতীকে গ্রেপ্তার হয়।

কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, মামলার বাকি আসমীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!