আমি ষড়যন্ত্রের শিকার-আবুবকর সিদ্দিক | আপন নিউজ

শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন

প্রধান সংবাদ
কুয়াকাটায় চলছে উপকূলীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা কলাপাড়ায় কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল কলাপাড়ায় ঈদে ২৭ হাজার ৮৬৩ দুস্থ পরিবার পাচ্ছে উপহারের ভিজিএফ চাল কলাপাড়ায় স্বেচ্ছাসেবক দল নেতাদের মু’ক্তির দাবিতে মা’ন’ব’ব’ন্ধ’ন ও বি’ক্ষো’ভ কলাপাড়ায় রহমানিয়া মডেল মাদরাসার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় মৎস্যজীবী নেটওয়ার্কের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় আ’গু’নে পু’ড়ে ছাই দুই বসতবাড়ি, ক্ষ’য়’ক্ষ’তি প্রায় ৪৮ লাখ টাকা কলাপাড়ায় ৩০০ গ্রাম গাঁ’জা উ’দ্ধা’র, যুবক আ’ট’ক কলাপাড়ায় যুবদল অফিসে ডেকে মা’রধ’র; কয়েকদিন পর ইদ্রিস খানের মৃ’ত্যু
আমি ষড়যন্ত্রের শিকার-আবুবকর সিদ্দিক

আমি ষড়যন্ত্রের শিকার-আবুবকর সিদ্দিক

প্রেস বিজ্ঞপ্তি।। পটুয়াখালী জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আবুবকর সিদ্দিকের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলেছে বলে তিনি দাবি করেন।

এবং তার বিরুদ্ধে আনীত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন।




পটুয়াখালী জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আবুবকর সিদ্দিক এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি বলেন, আমি মোঃ আবুবকর সিদ্দিক, সাবেক সাংগঠনিক সম্পাদক, পটুয়াখালী জেলা ছাত্রলীগ। গত ২৭ জুলাই কিছু অনলাইন নিউজ পোর্টালে আমার নামে যে ভিত্তিহীন, মিথ্যা সংবাদ প্রচার করা হয়েছে।

পত্রিকায় আমার নামে যে মামলার কথা বলা হয়েছে, তার কোন আইনি ভিত্তি নাই। কোন ধরনের উপযুক্ত প্রমান নাই।

শুধুমাত্র বাদীর মনগড়া বক্তব্যকে অনলাইন পত্রিকায় তুলে ধরা হয়েছে। আমি এর তীব্র নিন্দা জানাই।

এর সাথে পুলিশ ভাইদের অনুরোধ করব,কারও মনগড়া বক্তব্য শুনে, কোন সম্মানিত ব্যক্তি তথা এশিয়া মহাদেশের বৃহৎ ছাত্র সংগঠন,মুক্তি যুদ্ধের স্বপক্ষের শক্তি বাংলাদেশ আওয়ামীলিগের ভ্রাতৃপ্রতিম সংগঠন,পিতা মুজিবের আদর্শের সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের একজন ক্ষুদ্র কর্মীকে এভাবে হেনস্তা করবেননা।

আগে উপযুক্ত প্রমান ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যতা যাচাই করে আপনারা যেকোন প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।

বিভিন্ন অনলাইন পোর্টালে কথিত, বানোয়াট, ভিত্তিহীন মামলার কথা ঢালাওভাবে প্রচারকরে আমাকে হেনস্তা করা হয়েছে।

পত্রিকায় যে তারিখে সংঘটিত ঘটনার তারিখের কথা বলা হয়েছে, সেদিন ও ঐ সময় আমি একটি জরুরী কাজে তথা একটি আপোস মিমাংসার মানিত শালিস হিসাবে পটুয়াখালী ডিবি পুলিশ অফিসে ছিলাম। যার উপযুক্ত প্রমান আমার কাছে আছে।

তাছাড়া আমার নাম্বার ট্রাকিং করেও দেখা যেতে পারে আমি ঐ সময় কোথায় বা কোন নেটওয়ার্কে ছিলাম।

পত্রিকাগুলোতে যে স্থানের কথা বলা হয়েছে, সেখান থেকে পটুয়াখালী ডিবি অফিস প্রায় ৪০ কিলোমিটার দুরে।

তাই আমি এই সংবাদের তীব্র নিন্দা জানাই।
এটা একটা আমার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র।
আমি আশাকরব,ভবিষ্যতে সাংবাদিক ভাইয়েরা সংবাদ প্রচারের ক্ষেত্রে দায়িত্বশীলতার পরিচয় দিবেন।

এরকম ভিত্তিহীন সংবাদ প্রচার করে কোন মুজিব আদর্শের সৈনিক কে হেনস্থা করবেন না। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা জয় বঙ্গবন্ধু।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!