মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:২৭ অপরাহ্ন

প্রধান সংবাদ
বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া
শেখ কামালের জন্মদিনে লালুয়ায় দোয়া মোনাজাত ও জাতীয় শোক দিবসের প্রস্তুতি সভা

শেখ কামালের জন্মদিনে লালুয়ায় দোয়া মোনাজাত ও জাতীয় শোক দিবসের প্রস্তুতি সভা

এস এম আলমগীর হোসেন।। কলাপাড়ার লালুয়া ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে বৃহস্পতিবার আছর নামাজ বাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তারিকুল ইসলাম খানের সভাপতিত্বে শেখ কামালের জন্মদিন পালন উপলক্ষ্য বিশেষ দোয়া মোনাজাত হয়েছে।




জাতীয় শোক দিবস পালনে ইউনিয়ন আওয়ামী লীগের সকল ওয়ার্ড কমিটির সভাপতি/সাধারণ সম্পাদক উপস্থিত থেকে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালনের জন্য সর্বসম্মতি ক্রমে করোনা স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পড়ে যথাযথ মর্যাদার সাথে দিনটি পালনের সিদ্ধান্ত হয়।

এসময় বক্তব্য রাখেন, লালুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তারিকুল ইসলাম খান, সহ-সভাপতি মো.শাজাহান হাওলাদার, সাধারণ সম্পাদক মো. ফোরকান প্যাদা, সাংগঠনিক সম্পাদক আব্বাস মের্দা ও হাবিব হাওলাদার, দপ্তর সম্পাদক শান্তি হাওলাদার, জাতীয় শ্রমিক লীগ সভাপতি আউয়াল হাওলাদার, ইউনিয়ন যুবলীগ সভাপতি ইউপি সদস্য লিটন সাউগার, সহ- সভাপতি আ. হক মৃধা, সাধারণ সম্পাদক রফিক গাজী, আ’লীগ ওয়ার্ড সভাপতি লাভলু গাজী, জাহাঙ্গীর মের্দা, ইদ্রিস সরদার, আব্বাস গাজী, সাধারণ সম্পাদক শাহিন তালুকদার, যুবলীগ সহ-সভাপতি সবুজ গাজী, হালিম হাওলাদার, সুমন ফকির, যুবলীগ ওয়ার্ড সভাপতি কবির মোল্লা প্রমুখ।

দোয়া মোনাজাত আলোচনা শেষে মিস্টি বিতরন করা হয়।

দোয়া মোনাজাত পরিচালনা করেন লালুয়া বানাতী বাজার জামে মসজিদের মোয়াজ্জেম বেল্লাল হোসেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!