শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
মসজিদের বারান্দায় টিকটক নির্মাতা সেই ইয়াছিন গ্রেফতার

মসজিদের বারান্দায় টিকটক নির্মাতা সেই ইয়াছিন গ্রেফতার

কুমিল্লা সংবাদদাতাঃ কুমিল্লার দাউদকান্দি মডেল মসজিদের বারান্দায় টিকটক ও লাইকি ভিডিও শুটিংয়ের নির্মাতা ইয়াছিনকে (২০) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। দেবীদ্বারের ভিংলাবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

টিকটক নির্মাতা ইয়াছিন দেবীদ্বার উপজেলার ভিংলাবাড়ি গ্রামের গোলাপ মিয়ার ছেলে।




কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সত্যজিৎ বড়ুয়া বলেন, জেলা পুলিশ সুপার ফারুক আহমেদের নির্দেশে শনিবার মধ্যরাতে দেবীদ্বারে তার বাড়িতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে দাউদকান্দি থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার প্রস্তুতি চলছে।

তিনি আরও জানান, এ ঘটনায় জড়িত মডেল তরুণীসহ তার সহযোগীদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।

উল্লেখ্য, দাউদকান্দি মডেল মসজিদের বারান্দায় শুটিং করে টিকটক ও লাইকিতে পোস্ট করলে সামাজিক যোগাযোগমাধ্যমে তা ছড়িয়ে পড়ে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!