বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
১২ বছর পরে হ/ত্যা মা’ম’লা’র যাবজ্জীবন দ’ন্ডপ্রাপ্ত আ’সা’মী আমতলীতে গ্রে প্তা র আমতলীতে মামলা তুলে না নিলে নারীকে এ/সি/ড মেরে জ্ব/ল/সে দেয়ার হু ম কি আমতলীতে গ্রামীণ বাংক, কলেজ ও সড়কে আ/গু’ন কলাপাড়ায় মৎস্যজীবী নেটওয়ার্কের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত আমতলীর পায়রা নদীর ফেরিতে দুর্বৃত্তরা পেট্টোল দিয়ে নাশকতার চেষ্টা আমতলীতে জাতীয় সমবায় দিবস পালন আমতলীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করল বিএনপি কলাপাড়ায় মা’দ’ক সেবনে টাকা না পেয়ে অভিমানে যুবকের আ/ত্মহ/ত্যা কলাপাড়ায় মানিকমালা খেলাঘর আসরের কমিটি গঠন ৬২ হাজার মেট্রিকটন কয়লা নিয়ে পায়রা বন্দরে সিঙ্গাপুরের পতাকাবাহী মাদার ভ্যাসেল
গলাচিপায় ক্ষতিগ্রস্ত পল্লী উদ্যোক্তাদের প্রণোদনা ঋণ বিতরণ

গলাচিপায় ক্ষতিগ্রস্ত পল্লী উদ্যোক্তাদের প্রণোদনা ঋণ বিতরণ

সঞ্জিব দাস, গলাচিপাঃ গলাচিপায় “উন্নত পল্লী, উন্নত দেশ। বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ”-এই শ্লোগানকে সামনে রেখে ক্ষতিগ্রস্ত পল্লী উদ্যোক্তাদের ২২ লক্ষ টাকা প্রণোদনা ঋণ বিতরণ করা হয়েছে।




কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র পল্লী উদ্যোক্তাদের মধ্যে স্বল্প সুদে সহজ শর্তে ২২ লক্ষ টাকা প্রণোদনা ঋণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন পটুয়াখালী-৩ গলাচিপা-দশমিনা আসনের সংসদ সদস্য এসএম শাহজাদা সাজু (এমপি)।

সোমবার (১৬ আগস্ট) উপজেলা অডিটরিয়াম হল রুমে উপজেলার ২০ জন একক পল্লী ক্ষুদ্র উদ্যোক্তার মাঝে বাইশ লাখ টাকার চেক দিয়ে কার্যক্রমের সূচনা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসএম শাহজাদা সাজু (এমপি) বলেন, করোনা প্রাদুর্ভাবের শুরু থেকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের ভাগ্যোন্নয়নে অব্যাহত অগ্রযাত্রা যাতে ক্ষতিগ্রস্থ না হয় সেই জন্য সার্বক্ষণিক নির্দেশনা দিয়েছেন। প্রণোদনা প‍্যাকেজের ব‍্যবস্থা করেছেন। কোভিড-১৯ পরিস্থিতিতে দেশের ক্ষতিগ্রস্ত অর্থনীতিকে দ্রুত স্বাভাবিক করতে সম্মিলিতভাবে কাজ করছে সরকার। পরিবর্তিত পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে উন্নয়ন কাজ অব‍্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, গ্রামীণ অর্থনীতি উন্নয়নের মাধ্যমে দারিদ্র্য দূরীকরণ বর্তমান সরকারের একটি অন্যতম অঙ্গীকার। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) গ্রামীণ জনগণের আর্থ-সামাজিক উন্নয়নের কাজে নিয়োজিত সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ সেবাদানকারী একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানটি গ্রামীণ জনগোষ্ঠীর দারিদ্র্য বিমোচন ও সার্বিক উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের মাধ্যমে দীর্ঘদিন ধরে সামাজিক নিরাপত্তামূলক কার্যক্রমের আওতায় বিভিন্ন সেবা দিয়ে আসছে।

ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম। সভা পরিচালনা করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. মাহবুব হাসান শিবলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. শাহিন শাহ।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সন্তোষ কুমার দে, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মস্তফা টিটো, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নিজামউদ্দিন মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু, গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) এম আর শওকত আনোয়ার ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মনিরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস এম দেলোয়ার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মস্তফা, গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়সহ ১২টি ইউনিয়নের চেয়ারম্যান, ১২টি ইউনিয়নের ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!