মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন

প্রধান সংবাদ
বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া
কলাপাড়ায় তরুণী গৃহবধূ’কে হত্যার অভিযোগে স্বামী শ্বশুরসহ ১০ জনের নামে মামলা দায়ের

কলাপাড়ায় তরুণী গৃহবধূ’কে হত্যার অভিযোগে স্বামী শ্বশুরসহ ১০ জনের নামে মামলা দায়ের

মেজবাহউদ্দিন মাননু, বিশেষ প্রতিবেদকঃ বিয়ের সাত মাস যেতেই যৌতুকের বলি হলো গৃহবধূ কলেজ ছাত্রী সুমাইয়া। তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করে গলায় রশি পেচিয়ে ঘরের দোতলায় রুয়ার সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে। মোষ কেনা-বেচার ব্যবসার জন্য গহনা বিক্রি করে তিন লাখ টাকা না দেয়ায় এমনটি করা হয়েছে। এমনকি এ বিষয়টি যেন চেপে যাওয়া হয় এ জন্য পাঁচ লাখ টাকা দেয়ার প্রস্তাবনা দেয় সুমাইয়ার স্বামীর পরিবারের লোকজন। এমনসব অভিযোগ এনে অতি সম্প্রতি হত্যা মামলা দায়ের করেছেন নিহত সুমাইয়ার মা খাদিজা বেগম।




কলাপাড়া উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলাটি করেছেন। বিজ্ঞ আদালত থানায় করা জিডির কাগজপত্র তলব করেছে। এমনকি থানায় হত্যার অভিযোগ না নেয়ার অভিযোগ করা হয়েছে। মামলায় সুমাইয়ার স্বামী মাসুদ চৌকিদারকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া শ্বশুর, ননদসহ ১০ জনের নাম উল্লেখ করা হয়েছে।

মামলায় আরও বলা হয়েছে, কলেজ ছাত্রী থাকাকালে সাত মাস আগে লালুয়ার সুমাইয়ার সঙ্গে ধুলাসারের নয়াকাটা গ্রামের মাসুদ চৌকিদারের সঙ্গে বিয়ে হয়। বিয়ের সময় প্রায় দুই লাখ টাকার মালামাল দুই ভড়ি স্বর্ণালঙ্কার দেয় সুমাইয়ার পরিবার। বিয়ের কিছু দিনের মধ্যেই মাসুদ তাঁকে দেয়া স্বর্ণের চেইন বন্ধক রাখে। এরপরে মোষ কেনাবেচার ব্যবসার জন্য সুমাইয়ার স্বর্ণালঙ্কার বিক্রি করে তিন লাখ টাকা দিতে চাপ দেয়। এনিয়ে প্রায় দিন সুমাইয়াকে গালিগালাজ করা হতো। এমনকি নিত্যদিনের বাজার পর্যন্ত বন্ধ করে দেয় বলে সুমাইয়ার মা মামলায় উল্লেখ করেছে।

গত ২৭ আগস্ট বেলা ১১ টার দিকে মহিপুর থানা পুলিশ নয়াকাটা গ্রামের সুমাইয়ার স্বামীর ঘরের দোতলা থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করে। সুমাইয়ার মা বলেন, ‘যেভাবে রশি গলায় বেধে আড়া ও রুয়ার সঙ্গে বেধে রাখা পাওয়া গেছে, তা কোন মেয়ে তো দুরের কথা কোন পুরুষ লোকের একার পক্ষে ওই ভাবে বাঁধা কোনভাবেই সম্ভব নয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!