গলাচিপা সদর ইউপি নির্বাচনে নৌকার মাঝি হলেন জাহাঙ্গীর হোসেন (টুটু) | আপন নিউজ

শুক্রবার, ১৫ মে ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় নির্মাণাধীন ভবন থেকে ৩৫ হাজার টাকার বৈদ্যুতিক তার চু/রি কলাপাড়ায় আক্কাসকে ই-হুইল উপহার, মানবিক দৃষ্টান্ত অভি বিশ্বাস পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন রিপন মিয়া,এলাকায় শোকের ছায়া কলাপাড়ায় ‘প্রাথমিক দুর্যোগ সতর্কতা ক্যাম্পেইন’ অনুষ্ঠিত ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন
গলাচিপা সদর ইউপি নির্বাচনে নৌকার মাঝি হলেন জাহাঙ্গীর হোসেন (টুটু)

গলাচিপা সদর ইউপি নির্বাচনে নৌকার মাঝি হলেন জাহাঙ্গীর হোসেন (টুটু)

সঞ্জিব দাস, গলাচিপাঃ গলাচিপা উপজেলার গলাচিপা সদর ইউনিয়ন পরিষদ পরিষদ (দ্বিতীয় ধাপ) নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী মো. জাহাঙ্গীর হোসেন (টুটু) এলাকার সকলের নৌকায় ভোট ও দোয়া চেয়েছেন। মো. জাহাঙ্গীর হোসেন (টুটু) পিতা মৃত আ. খালেক মাতা আম্বিয়া খাতুন পৌর শহরের ৬ নং ওয়ার্ডের বাসিন্দা।




তিনি বর্তমান গলাচিপা সদর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি ও গলাচিপা পৌরসভার সাবেক কাউন্সিলর। ছাত্র জীবন থেকে তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকে ধারণ করে আছেন। রাজনৈতিকভাবে আওয়ামী লীগের একজন ত্যাগী নেতা মো. জাহাঙ্গীর হোসেন (টুটু)। জনগণের ভোটে নির্বাচিত হলে এই ইউনিয়নকে আধুনিকায়ন করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। নৌকার প্রার্থী মো. জাহাঙ্গীর হোসেন (টুটু) বাংলাদেশ আওয়ামী লীগের ইউনিয়ন পরিষদের নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে দলীয় মনোনয়ন দেন। তাই জাহাঙ্গীর হোসেন (টুটু)-র নির্বাচনী মার্কা নৌকা। আগামী ১১ নভেম্বর ২য় ধাপে উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

নৌকার মাঝির দায়িত্ব দেয়ার পর উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক সন্তোষ কুমার দে নৌকার বিজয় নিশ্চিত করার লক্ষ্যে দলীয় নেতা কর্মীসহ সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!