তেলের মুল্য ও টোল ভাড়া কমানের দাবীতে পরিবহন ধর্মঘট; চরম দুর্ভোগ | আপন নিউজ

সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ ও উপহার সামগ্রী বিতরণ সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি
তেলের মুল্য ও টোল ভাড়া কমানের দাবীতে পরিবহন ধর্মঘট; চরম দুর্ভোগ

তেলের মুল্য ও টোল ভাড়া কমানের দাবীতে পরিবহন ধর্মঘট; চরম দুর্ভোগ

আপন নিউজ প্রতিবেদন, আমতলীঃ ডিজেল ও কেরোসিনের মুল্য ও টোল ভাড়া কমানোর দাবীতে পরিবহন ধর্মঘট শুরু করেছে যাত্রীবাহী বাস ও পন্য পরিবহন মালিক সমিতি। বৃহস্পতিবার রাতে এ ধর্মঘটের আহবান করা হয়। পরিবহন ধর্মঘটের কারনে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে পরিবহন চলাচল বন্ধ রয়েছে। শুকবার আমতলী বাসস্ট্যান্ড থেকে যাত্রীবাহী পরিবহন ছেড়ে যয়নি। পরিবহন চলাচল বন্ধ থাকায় মানুষ চরম দুর্ভোগে পরেছে। জেলা শহরের সাথে সকল যোগাযোগ বিছিন্ন রয়েছে।




জানাগেছে, গত বুধবার মধ্য রাতে হঠাৎ করে কেরোসিন ও ডিজেলের মুল্য লিটার প্রতি ১৫ টাকা বাড়িয়ে দেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। হঠাৎ করে এমন মুল্য বৃদ্ধিতে বিপাকে পড়ে পরিবহন মালিকরা। অপর দিকে পটুয়াখালীর পায়রা সেতুতে (লেবুখালী) টোল ভাড়া বৃদ্ধি করেছে সেতু কর্তৃপক্ষ। তেলের মুল্য ও টোল ভাড়া কমানোর দাবীতে বৃহস্পতিবার রাতে যাত্রীবাহী বাস ও পন্য পরিবহন মালিক সমিতি ধর্মঘটের ডাক দেয়। তাদের আহুত ধর্মঘটে বিপাকে পড়েছে সাধারণ মানুষ। জরুরী প্রয়োজনে জেলা শহরে যাতায়াত করা মানুষগুলো গন্তব্যস্থানে পৌছতে চরম দুর্ভোগে পরেছে। এই সুযোগে থ্রিহুইলার, অটোরিকসা ও মোটর সাইকেল ভাড়া চার থেকে পাচগুণ আদায় করেছে। নিরুপায় হয়ে মানুষ অতিরিক্ত ভাড়া দিয়ে গন্তব্য স্থানে পৌছেছে।

খোঁজ নিয়ে জানাগেছে, পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়ের চলাচলকারী ৪’শ যাত্রীবাহী বাস ও অন্তত দুই হাজার পন্য পরিবহন ট্রাক চলাচল বন্ধ করেছে। শুক্রবার সকাল থেকে সকল ধরনের পরিবহন সড়কে চলাচল বন্ধ রয়েছে। পরিবহন চলাচল বন্ধ মানুষ পথে পথে দুর্ভোগের শিকার হয়েছেন।

যাত্রী নাজরুল ইসলাম, সোহাগ, জাকির ও জামাল বলেন, বিশেষ প্রয়োজনে পটুয়াখালী গিয়েছিলাম কিন্তু সড়কে গাড়ী চলাচল না করায় বাড়ীতে আসতে বেশ দুর্ভোগের শিকার হয়েছি। সড়কে গাড়ী না থাকায় মোটর সাইকেল, থ্রিহুইলার ও মাহেন্দ্র গাড়ী অতিরিক্ত ভাড়া আদায় করছে।

বাস চালক মিজানুর রহমান, আব্দুস সালাম ও খবির উদ্দিন বলেন, আগে পটুয়াখালী থেকে কুয়াকাটা যেতে আসতে তিন হাজার দুই’শ টাকার কেরোসিনের প্রয়োজন হয়। ওই তেল বর্তমানে ৪ হাজার টাকায় কিনতে হচ্ছে। এতো টাকার তেল দিয়ে গাড়ী চালালে লোকসান হবে। তাই মালিক সমিতির নির্দেশে গাড়ী চলাচল বন্ধ রেখেছি।

বরগুনা বাস মালিক সমিতির কার্যকরী সদস্য মোঃ হাসান মৃধা বলেন, তেলের মুল্য ও টোল ভাড়া কমানোর দাবীতে পরিবহন ধর্মঘট ডাকা হয়েছে। যতক্ষণ পর্যন্ত তেল ও টোল ভাড়া কমানো না হবে ততক্ষণ পর্যন্ত ধর্মঘট অব্যাহত থাকবে। তিনি আরো বলেন, আমরা লোকসান দিয়ে পরিবহন চালাতে পারবো না।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!