রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
গলাচিপায় ছিনতাই হওয়া ৮ ইভিএম মেশিন উদ্ধার

গলাচিপায় ছিনতাই হওয়া ৮ ইভিএম মেশিন উদ্ধার

সঞ্জিব দাস, গলাচিপাঃ গলাচিপা উপজেলার পানপট্টি ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের কাজীরকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে ছিনতাই হওয়া ৮ ইভিএম মেশিন উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাত ১০ টার দিকে ৫টি ও ১১ টার দিকে ৩টি ইভিএম মেশিন ওই ভোটকেন্দ্রের অদূরে একটি বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।




গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর শওকত আনোয়ার ইসলাম এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন এবং কাউকে এখন পর্যন্ত আটক করা হয়নি। তবে এ বিষয়ে ব্যাপকভাবে অনুসন্ধান চালানো হচ্ছে।”রাতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়,’ উল্লেখ করে তিনি আরও বলেন, ‘পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে।’পুলিশ সূত্র জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার ভোট গণনা শেষে ওই কেন্দ্রে সদস্য পদে বিজয়ী প্রার্থীর নাম ঘোষণার পরই পরাজিত প্রার্থীরা ফলাফল না মেনে নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করেন।সে সময় কেন্দ্রের বাইরে সমর্থকরাও এতে যোগ দিয়ে ভোটকেন্দ্রে ভাঙচুর ও কেন্দ্রের ৯টি ইভিএম মেশিনের মধ্যে ৮টি নিয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ২৭ রাউন্ড শটগানের গুলি ছোড়ে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিষ কুমার বলেন, ‘ভোট গণা শেষে পরাজিত প্রার্থীরা তাদের সমর্থকদের নিয়ে ভোটকেন্দ্র হামলা চালিয়ে ৮টি ইভিএম মেশিন ছিনতাই করে নিয়ে যায়। সেগুলো রাতেই উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!