কলাপাড়ায় কৃষক সমাবেশ ও বিক্ষোভ মিছিল | আপন নিউজ

শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় নির্মাণাধীন ভবন থেকে ৩৫ হাজার টাকার বৈদ্যুতিক তার চু/রি কলাপাড়ায় আক্কাসকে ই-হুইল উপহার, মানবিক দৃষ্টান্ত অভি বিশ্বাস পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন রিপন মিয়া,এলাকায় শোকের ছায়া কলাপাড়ায় ‘প্রাথমিক দুর্যোগ সতর্কতা ক্যাম্পেইন’ অনুষ্ঠিত ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন
কলাপাড়ায় কৃষক সমাবেশ ও বিক্ষোভ মিছিল

কলাপাড়ায় কৃষক সমাবেশ ও বিক্ষোভ মিছিল

চঞ্চল সাহা, আপন নিউজঃ কলাপাড়ায় বাংলাদেশ কৃষক সমিতি নীলগঞ্জ শাখার উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা ১১ টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজারে কৃষকদের ধানের ন্যায্যমূল্য প্রদান,শষ্যবীমা চালু,পল্লী রেশনিং চালু ও ধানের মন ৪৬ কেজির পরিবর্তে ৪০ কেজিতে মন ধরে বিক্রির দাবী জানিয়ে এ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন, বাংলাদেশ কৃষক সমিতি নীলগঞ্জ ইউনিয়ন শাখার আহবায়ক জি.এম মাহবুবুর রহমান। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির খেপুপাড়া শাখার সাধারন সম্পাদক কমরেড নাসির তালুকদার, বাংলাদেশ ক্ষেত মজুর সমিতি কলাপাড়া উপজেলা শাখার আহবায়ক প্রভাষক রফিকুল ইসলাম, বাংলাদেশ কৃষক সমিতি কলাপাড়া উপজেলা শাখার যুগ্ন আহবায়ক মো.আতাজুল ইসলাম, বাংলাদেশ কৃষকলীগ নীলগঞ্জ ইউনিয়ন শাখার সভাপতি মো.আলাউদ্দিন খান, বাংলাদেশ কৃষক সমিতি নীলগঞ্জ ইউনিয়ন শাখার আহবায়ক মো.আলাউদ্দিন সিকদার, বাংলাদেশ কৃষক সমিতি নীলগঞ্জ ইউনিয়ন শাখার সদস্য নয়নাভিরাম গাঈন প্রমূখ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!