রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
রাঙ্গাবালীর মৌডুবীতে ১৫’শ জনকে করোনা ভ্যাকসিন প্রদান

রাঙ্গাবালীর মৌডুবীতে ১৫’শ জনকে করোনা ভ্যাকসিন প্রদান

সঞ্জিব দাস, গলাচিপাঃ পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার মৌডুবী ইউনিয়নের মৌডুবী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ১৫০০ জনকে দেওয়া হয়েছে করোনা ভেকসিন।

এদিকে এলাকাবাসী ভেকসিন নেওয়ার সুযোগ পাওয়ায় নিজেদের সৌভাগ্যবান মনে করছেন। সরেজমিনে গিয়ে দেখা যায়, সোমবার উপজেলার মৌডুবী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের এক তলা ভবনের একটি কক্ষে স্পেশাল ক্যাম্প করে গণ টিকা দেওয়া হয়। টিকা দেওয়ার পর কারও কোন পার্শ্বপ্রতিক্রিয়া হয় কি না, তা পর্যবেক্ষণের জন্য পাশের একটি কক্ষে তাদেরকে বিশ্রামের জন্য রাখা হয়। এবং সেখানে পর্যবেক্ষণের দায়িত্ব পালন করেন, গলাচিপা ও রাঙ্গাবালী উপজেলা স্বাস্থ্য ও পরিকল্পনা কর্মকর্তা মো. মনিরুল ইসলামসহ কয়েকজন স্বাস্থ্য কর্মীরা।

টিকা নিয়ে যাওয়ার সময় অনেকের সাথে কথা হলে তারা বলেন, এভাবে আমরা এলাকায় করোনাভাইরাসের টিকা নিতে পারবো তা কখনোই চিন্তা করতে পারিনি। আমাদের নেত্রী শেখ হাসিনার কারণেই এই টিকা দিতে পারছি। তারা আরও বলেন, টিকা নেওয়ার পর অনেক সময় ধরে স্কুলের একটি কক্ষে বিশ্রাম নিয়েছি আমাদের কোন সমস্যা হয়নি।

উপজেলা স্বাস্থ্য ও পরিকল্পনা কর্মকর্তা মো. মনিরুল ইসলাম বলেন, আমাদের টিকা দেওয়ার কথা ছিল ১০০০ সেখানে মানুষে টিকা নেওয়ার আগ্রহ দেখে আমরা টিকা দিয়েছি ১৫০০শ রাঙ্গাবালী উপজেলার জন্য আমরা প্রতি সপ্তাহে একটি করে স্পেশাল ক্যাম্প করবো যারা টিকা নিতে পারেনি তারা পরর্বীতে টিকা নিতে পরবে। ইনশাআল্লাহ কোন পার্শ্বপ্রতিক্রিয়া হয় নাই আজকে আমরা ১৫শ জনকে টিকা দেওয়ার কাজ সম্পন্ন করলাম।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!