ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’; কলাপাড়ায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি | আপন নিউজ

শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন

প্রধান সংবাদ
কুয়াকাটায় চলছে উপকূলীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা কলাপাড়ায় কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল কলাপাড়ায় ঈদে ২৭ হাজার ৮৬৩ দুস্থ পরিবার পাচ্ছে উপহারের ভিজিএফ চাল কলাপাড়ায় স্বেচ্ছাসেবক দল নেতাদের মু’ক্তির দাবিতে মা’ন’ব’ব’ন্ধ’ন ও বি’ক্ষো’ভ কলাপাড়ায় রহমানিয়া মডেল মাদরাসার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় মৎস্যজীবী নেটওয়ার্কের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় আ’গু’নে পু’ড়ে ছাই দুই বসতবাড়ি, ক্ষ’য়’ক্ষ’তি প্রায় ৪৮ লাখ টাকা কলাপাড়ায় ৩০০ গ্রাম গাঁ’জা উ’দ্ধা’র, যুবক আ’ট’ক কলাপাড়ায় যুবদল অফিসে ডেকে মা’রধ’র; কয়েকদিন পর ইদ্রিস খানের মৃ’ত্যু
ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’; কলাপাড়ায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’; কলাপাড়ায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

বিশ্বাস শিহাব পারভেজ মিঠুঃ ঘূর্ণিঝড় জাওয়াদ’র প্রভাবে শনিবার সকাল থেকে কলাপাড়ায় গুঁড়িগুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে। আকাশ মেঘলা ও গুমট আবহাওয়া বিরাজ করলেও সাগর ও নদী ছিলো শান্ত।

ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচীর (সিপিপি) কলাপাড়া সহকারী পরিচালক আছাদুজ্জামান খান জানান, আবহাওয়া অফিসের ৬নং বুলেটিন অনুযায়ী পায়রা সমুদ্র বন্দর থেকে ঘূর্ণিঝড় জাওয়াদ ৯১০ কিলোমিটার উত্তর- পূর্বে অবস্থান করছে। পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’ আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়েছে। একারনে পায়রা সমুদ্র বন্দরকে দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এদিকে ঝড়ের পূর্বাবাশ নিয়ে উপজেলা প্রশাসনের কোন নির্দেশনা না থাকায় কলাপাড়ার আন্ধারমানিক, টিয়াখালী ও খাপড়াভাঙ্গা নদীতে নিরাপদে চলাচল করছে সব ধরনের নৌযান। সাগর শান্ত থাকায় কুয়াকাটা সৈকতে নির্বিঘ্নে ঘুরে বেড়াচেছ পর্যটকরা। চলছে পর্যটক নিয়ে সামুদ্রিক যান।তবে ঝড়ের আশংকায় রয়েছে কৃষকরা।

কলাপাড়ার ৩৪ হাজার হেক্টর জমিতে আমন চাষাবাদ হলেও এখনো অর্ধেক জমির ধান কাটতে না পারায় কৃষকরা রয়েছে চরম আতঙ্কে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!