কলাপাড়ায় বর্গাচাষীর ধান কাটল হত্যা অস্ত্র মামলার আসামি রুবেল সিকদার | আপন নিউজ

শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৪:১১ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় অ-বৈধ জুস কারখানায় অভিযান, মালিকের জেল-জরিমানা কলাপাড়ায় পা’নি’তে ডু’বে তোহা নামে ৬ বছরের এক শি’শু’র ম’র্মা’ন্তি’ক মৃ/ত্যু কলাপাড়ায় নির্মাণাধীন ভবন থেকে ৩৫ হাজার টাকার বৈদ্যুতিক তার চু/রি কলাপাড়ায় আক্কাসকে ই-হুইল উপহার, মানবিক দৃষ্টান্ত অভি বিশ্বাস পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন রিপন মিয়া,এলাকায় শোকের ছায়া কলাপাড়ায় ‘প্রাথমিক দুর্যোগ সতর্কতা ক্যাম্পেইন’ অনুষ্ঠিত ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ
কলাপাড়ায় বর্গাচাষীর ধান কাটল হত্যা অস্ত্র মামলার আসামি রুবেল সিকদার

কলাপাড়ায় বর্গাচাষীর ধান কাটল হত্যা অস্ত্র মামলার আসামি রুবেল সিকদার

আপন নিউজ অফিসঃ ৭০ বছর দখলে থাকা ১৭ একর জমি দখলের পরে এবার বর্গাচাষীর ধান কেটে নিল হত্যা ও অস্ত্র মামলার আসামি ভূমিদস্যু রুবেল সিকদার। মিঠাগঞ্জ ইউনিয়ন ছাত্র লীগ নেতা রাকিবুল হত্যা মামলার এই আসামি রুবেল সিকদার শনিবার সকাল থেকে তেগাছিয়া মৌজার মেলাপাড়া গ্রামের বিরাধীয় প্রায় ১৬ একর জমির ধান কেটেছে।

অভিযুক্ত রুবেল জানান, তিনি এই জমি কিনেছেন। দলিলপত্র আছে। ধুলাসার গ্রামের বৃদ্ধ শাহাদাত হোসেন জানান, তার ছয় শতক জমির ধান পাকার আগেই কেটে ফেলা হয়েছে। এঘটনায় তিনি মামলা করেছেন।

মেলাপাড়া গ্রামের ছোবাহান হাওলাদার জানান, তাঁকে সরকারের বন্দোবস্ত দেয়া খাস জমির ধান কাটতে বাধা দিয়েছে স্থানীয় একটি মহল। তার জমি সরকার বুঝিয়ে দিলেও প্রভাবশালী মহলের ইন্ধনে মামলা করা হয়েছে। বর্তমানে এই পরিবারের সদস্যরা আছেন বিপাকে। ধান নিয়ে যাওয়ার হুমকি দেয়া হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!