কলাপাড়ায় টমটম ও মোটরসাইকেলের সংঘর্ষে পথচারী নিহত, আহত-২ | আপন নিউজ

বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত
কলাপাড়ায় টমটম ও মোটরসাইকেলের সংঘর্ষে পথচারী নিহত, আহত-২

কলাপাড়ায় টমটম ও মোটরসাইকেলের সংঘর্ষে পথচারী নিহত, আহত-২

আপন নিউজ অফিসঃ পটুয়াখালীর কলাপাড়ায় সৈয়দ নজরুল ইসলাম সেতুর বালিয়াতলী সড়কে টমটম ও মোটরসাইকেলের সংঘর্ষে পথচারী লালুয়া ইউনিয়নের হাসনাপাড়া গ্রামের মৃত মোশারফ তালুকদার’র ছেলে মো. সোবাহান তালুকদার (৪৫) নিহত হয়েছেন। এছাড়াও মোটরসাইকেলে থাকা পৌর শহরের সবুজজবাগ এলাকার মোঃ মান্নান মোল্লার ছেলে মোঃ সাকিল (৩০) ও নাইয়াপাড়া এলাকার মৃত নয়া মিয়ার ছেলে মোঃ ইমন হোসেন (২০) আহত হয়েছে।

বুধবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

আহত ও স্থানীয় সূত্রে জানা গেছে, বালিয়াতলী সৈয়দ নজরুল ইসলাম ব্রীজের ঢালে ইটের রাস্তার উপর কলাপাড়া থেকে লালুয়া গমনকারী মোটরসাইকেল এবং বিপরীত দিক থেকে আসা একটি টমটমের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে টমটমটি উল্টে পথচারী মোঃ সোবাহান তালুকদার চাপা পড়ে এবং মোটরসাইকেলে থাকা মো. সাকিল ও মো. ইমন হোসেন গুরুতর আহত হয়ে রাস্তায় পড়ে থাকলে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পথচারী মোঃ সোবাহান তালুকদারকে মৃত্যু ঘোষণা করেন। অন্য আহত দু’জনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজে রেফার করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!