কলাপাড়ায় সাংবাদিককে মারধর, হত্যা চেষ্টার ঘটনায় অভিযুক্ত আটক | আপন নিউজ

শুক্রবার, ১৫ মে ২০২৬, ০১:৩১ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় নির্মাণাধীন ভবন থেকে ৩৫ হাজার টাকার বৈদ্যুতিক তার চু/রি কলাপাড়ায় আক্কাসকে ই-হুইল উপহার, মানবিক দৃষ্টান্ত অভি বিশ্বাস পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন রিপন মিয়া,এলাকায় শোকের ছায়া কলাপাড়ায় ‘প্রাথমিক দুর্যোগ সতর্কতা ক্যাম্পেইন’ অনুষ্ঠিত ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন
কলাপাড়ায় সাংবাদিককে মারধর, হত্যা চেষ্টার ঘটনায় অভিযুক্ত আটক

কলাপাড়ায় সাংবাদিককে মারধর, হত্যা চেষ্টার ঘটনায় অভিযুক্ত আটক

আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় মাদক সেবনে প্রতিবাদ করায় সাংবাদিককে মারধর, হত্যা চেষ্টা ও নগদ টাকা ছিনিয়ে নেয়ার মামলায় অভিযুক্ত মাদকাসক্ত যুবক বেল্লাল হোসেন হাওলাদার (২৭) কে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে পার্শ্ববর্তী বরগুনা জেলা সদরের গগন স্কুল সংলগ্ন এলাকা থেকে কলাপাড়া থানার পুলিশ উপ-পরিদর্শক মো: আল-আমিন’র নেতৃত্বে পুলিশ টিম মাদকাসক্ত ওই যুবককে গ্রেফতার করে। এরপর শনিবার সকালে ধৃত বেল্লালকে আদালতে সোপর্দ করে পুলিশ।

এর আগে পটুয়াখালী জেলা আইনজীবী সমিতি ও কলাপাড়া প্রেসক্লাবের সদস্য অ্যাডভোকেট গোফরান বিশ্বাস পলাশ মাদকাসক্ত বেল্লাল সহ অজ্ঞাত ৪/৫ জনকে আসামী করে ১৭ জানুয়ারী ২০২২ কলাপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে। মামলা দায়েরের পর থেকে অভিযুক্ত বেল্লাল পলাতক ছিল।

এদিকে মাদকাসক্ত বেল্লালকে আটক করায় কলাপাড়া প্রেসক্লাব সহ কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত এবং সিনিয়র সহকারী জজ আদালতে প্রাকটিসরত আইনজীবীদের সংগঠন চৌকি আদালত আইনজীবী কল্যান সমিতির নেতৃবৃন্দ সন্তোষ প্রকাশ করেছেন। তাঁরা কলাপাড়া থানার ওসি মো: জসিম সহ গ্রেফতার অভিযানে অংশ নেয়া পুলিশ কর্মকর্তা ও পুলিশ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এছাড়া চৌকি আদালত আইনজীবী কল্যান সমিতি অভিযুক্ত মাদকাসক্ত বেল্লালকে আইনগত সহায়তা প্রদান না করার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!