কুয়াকাটায় সৈকতে ভেসে আসেছে শতশত মৃত জেলিফিস | আপন নিউজ

বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত
কুয়াকাটায় সৈকতে ভেসে আসেছে শতশত মৃত জেলিফিস

কুয়াকাটায় সৈকতে ভেসে আসেছে শতশত মৃত জেলিফিস

চঞ্চল সাহাঃ কুয়াকাটায় জোয়ারের পানিতে ভেসে আসছে শতশত মৃত জেলিফিস। গত দু’দিন ধরে সমুদ্র তীরে বালুর উপর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এ জেলিফিস গুলো। এ বছর দু’টি প্রজাতির এ জেলিফিস দেখা যাচ্ছে। স্থানীয় মৎস্য বিভাগ এ গুলোকে আওরেলিয়া আওরেটা অপরটি ব্যারেল প্রজাতির বলে তারা সনাক্ত করেছে। কুয়াকাটা সৈকতের বিভিন্ন পয়েন্টে এ গুলো বালিতে আটকে রয়েছে । দূর থেকে এ গুলোকে বেলুন ভর্তি পানির মত মনে হয়। অনেক গুলোর রয়েছে শিরা উপশিরা। মেরুদন্ডহীন বলে এ গুলো নড়াচড়া করতে পারে না। এক সাথে ১০/১২টি জেলিফিস জেলেদের জালে আটকা পড়লে জাল কেটে দেয়া ছাড়া কোন উপায় থাকে না। প্রতিবছর শীত মৌসুমে সমুদ্রে ভেসে আসছে এ জেলিফিস। তবে এ বছর এর সংখ্যা বেশী বলে স্থানীয়রা জানিয়েছে।

কুয়াকাটার জেলে মুশফিকুর রহমান জানান, দু,বছর আগে জেলিফিস তার জালে জড়িয়ে পড়ায় তার দশ হাজার টাকার একটি জাল নষ্ট হয়ে গেছে।

ঢাকা মীরপুর এলাকার পর্যটক সোহরাব হোসেন জানান জেলিফিস গুলো দ্রুত সরিয়ে ফেলা উচিত। এ গুলো পচেঁ পরিবেশ দূষিত হতে পারে বলে তিনি উল্লেখ করেন।

কলাপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, আওরেলিয়া আওরেটা এবং ব্যারেল প্রজাতির এ জেলিফিস গুলো সাগরে প্রতিকূল পরিবেশের কারনে এর মৃত্যুর কারন হতে পারে। তবে এর রহস্য উদঘাটনে বাংলাদেশ মৎস্য গবেষনা ইনষ্টিটিউটে পাঠানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!