রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:১১ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
কলাপাড়ায় অধ্যক্ষ’র বিরুদ্ধে মানববন্ধন, এ লজ্জা কার?

কলাপাড়ায় অধ্যক্ষ’র বিরুদ্ধে মানববন্ধন, এ লজ্জা কার?

চঞ্চল সাহাঃ কলাপাড়ায় সরকারী মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজে অধ্যক্ষ’র বিরুদ্ধে মানববন্ধনের ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছে শিক্ষার্থী অভিভাবকরা। এ উপজেলার ঐতিহ্যবাহী এবং পুরানো এ শিক্ষা প্রতিষ্ঠান মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজ। কলেজ প্রতিষ্ঠার পর থেকে এ কলেজে এমন অনাকাংখিত ঘটনা কখনো ঘটেনি। একই কলেজের চতুর্থ শ্রেনীর এক কর্মচারী অধ্যক্ষ’র নির্দেশ পালন করবে না বরং ক্যাম্পাসে ব্যানার নিয়ে অধ্যক্ষ’র বিচার এবং অপসারন দাবী করবে, এমন দুঃসাহসিক কাজ বিবেকবান মানুষদের ভাবিয়ে তুলছে। কলেজের শিক্ষার সুষ্ঠু পরিবেশ অব্যাহত রাখতে এবং শব্দদুষন রোধে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুস সালাম হাওলাদার ক্যাম্পাসে মোটরসাইকেল প্রবেশে একটা সময় সীমা বেঁধে দিয়ে কলেজের আভ্যন্তরীন সড়কে একটি ব্যারিকেট দেয়ার নির্দেশ দেন। কিন্তু তা কানে তুলেনি কলেজের চতুর্থ শ্রেনীর কর্মচারী মামুন খান। এতে অধ্যক্ষ আবদুস সালাম হাওলাদার মামুনকে গালমন্দ করে বলে তার দাবী।

এ ঘটনাকে কেন্দ্র করে রবিবার (২৭ ফেব্রুয়ারী) সকাল ৯ টার দিকে কলেজ ক্যাম্পাসে অধ্যক্ষ’র বিরুদ্ধে ব্যানার নিয়ে মানববন্ধন করে চতুর্থ শ্রেনীর কর্মচারীরা। যা এলাকার শিক্ষিত সমাজকে ভাবিয়ে তুলছে। তাদের প্রশ্ন একজন অধ্যক্ষ’র নির্দেশ পালনে গাফেলতি উপরন্ত তাঁর বিরুদ্ধে মানববন্ধন আসলে এ লজ্জা কার?

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!