কলাপাড়ায় চলন্ত মোটরসাইকেল থামিয়ে রড দিয়ে পিটিয়ে টাকা ছিনতাই | আপন নিউজ

বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:০২ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় ঢাবি অ্যালামনাইদের মিলনমেলা ও ইফতার মাহফিল কলাপাড়ায় সিপিপি ও ডব্লিউডিএমসি সদস্যদের প্রশিক্ষণ অনুষ্ঠিত কলাপাড়ায় “নবজাগরণ” উদ্যোগে অসহায়দের মাঝে সেহরি ও ইফতার সামগ্রী বিতরণ আমতলীতে হ’য়’রা’নী করতে ২২ পৌর নাগরিকের ভু’য়া স্বাক্ষরে অভিযোগ আমতলীতে হেযবুত তওহীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ পালিত কলাপাড়ায় ইসলামিয়া হাসপাতালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় ইয়া’বা সে’বনের অপ’রা’ধে স্বেচ্ছাসেবক দল নেতার এক মাসের কা’রা’দণ্ড কলাপাড়ায় ইউনাইটেড-১৯ ব্যাচের শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন
কলাপাড়ায় চলন্ত মোটরসাইকেল থামিয়ে রড দিয়ে পিটিয়ে টাকা ছিনতাই

কলাপাড়ায় চলন্ত মোটরসাইকেল থামিয়ে রড দিয়ে পিটিয়ে টাকা ছিনতাই

আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় সিথিল এন্টারপ্রাইজ এর পরিচালক ফকরুল আলম (৪০) ও ম্যানেজার আনোয়ার হোসেন (৪৫) কে চলন্ত মোটরসাইকেল ধাওয়া করে মোটরসাইকেল থামিয়ে রড দিয়ে পিটিয়ে জখম করে নগদ প্রায় ৪ লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে গেছে। তাদের কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ মার্চ) রাত ৯ টা দিকে কুয়াকাটা-পটয়াখালী মহাসড়কের হাজীপুর সেতু এলাকায় এ ঘটনা ঘটেছে।

আহত ফকরুল আলম জানান, ঘটনার দিন বিকাল সাড়ে ৫ টার দিকে বকেয়া কালেকশন করতে আলীপুর গিয়ে বকেয়া টাকা কালেকশন করে কলাপাড়ায় আসার পথে মহিপুর থেকে রনি নেতৃত্বে ৪/৫ জন ২টি মোটরসাইকেল যোগে আমাদের ধাওয়া করতে করতে হাজীপুর সেতুতে হামলা করে। তাদের সাথে থাকা রড দিয়ে আমাদের পিটিয়ে জখম করে। এ সময় সাথে থাকা নগদ প্রায় চার লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে যায়।

সিথিল এন্টারপ্রাইজ এর মালিক হাজী মো. আবুল হাসনাত রিমন জানান, ঘটনা শুনে তাদের এনে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেছি। বর্তমান চিকিৎসা চলছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!