কলাপাড়ায় জেলেদের মারধর ও ট্রলার ভাঙচুর করে মাছ ছিনিয়ে নেওয়ার অভিযোগ | আপন নিউজ

শুক্রবার, ১৫ মে ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় নির্মাণাধীন ভবন থেকে ৩৫ হাজার টাকার বৈদ্যুতিক তার চু/রি কলাপাড়ায় আক্কাসকে ই-হুইল উপহার, মানবিক দৃষ্টান্ত অভি বিশ্বাস পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন রিপন মিয়া,এলাকায় শোকের ছায়া কলাপাড়ায় ‘প্রাথমিক দুর্যোগ সতর্কতা ক্যাম্পেইন’ অনুষ্ঠিত ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন
কলাপাড়ায় জেলেদের মারধর ও ট্রলার ভাঙচুর করে মাছ ছিনিয়ে নেওয়ার অভিযোগ

কলাপাড়ায় জেলেদের মারধর ও ট্রলার ভাঙচুর করে মাছ ছিনিয়ে নেওয়ার অভিযোগ

আপন নিউজ অফিসঃ রামনাবাদ চ্যানেলের কলাপাড়ার লালুয়া ইউনিয়নের চারিপাড়া সংলগ্ন নদীতে ৪ জেলেকে রড দিয়ে পিটিয়ে ও ট্রলার ভাঙচুর করে মাছ ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১০ মার্চ) বেলা ১২ টায় রামনাবাদ চ্যানেলে এ ঘটনা ঘটেছে।

আহত জেলে মঞ্জুর হাওলাদার (৩০) ও শহিদুল চৌকিদার (৪৫) কে কলাপাড়া হাসপাতালে এবং আবু বক্কর (৩০), সেফান চৌকিদার (৪০) কে চিকিৎসা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১০ মার্চ) বেলা ১২ টায় রামনাবাদ চ্যানেলে এ ঘটনা ঘটেছে।

আহত মঞ্জুর হাওলাদার জানান, রামনাবাদ চ্যানেল সাগর থেকে মাছ নিয়ে ধরে নিয়ে লালুয়ার বুড়ুজালিয়া আসার পথে অন্য একটি ট্রলার এসে ট্রলারে থাকা হক প্যাদা, রিপন প্যাদা সহ ১৫/২০ জন ট্রলারে ওঠে আমাদের রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে। পরে ট্রলার ভাঙচুর করে ৭ মণ ইলিশ মাছ ও সাথে থাকা ৪টি মোবাইল সেট ছিনিয়ে নিয়ে যায়। পরে ট্রলারটি তলিয়ে যাচ্ছিল। এমন সময় আমাদের ট্রলার মালিক ট্রলার ও আমাদের উদ্ধার করে। এতে অল্পতে বেঁচে যাই।

ট্রলার মালিক জাহিরুল মৃধা জানান, খবর পেয়ে রামনাবাদ চ্যানেলে গিয়ে দেখি ট্রলার তলিয়ে আছে এবং জেলেরা সাগরে হাবুডুবু খাচ্ছে। আহতদের অবস্থায় উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানিয়েছেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!