গলাচিপায় পরিমল কর্মকারের মৃত্যুতে বিভিন্ন মহলে শোক | আপন নিউজ

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন

প্রধান সংবাদ
বরিশালে কলাপাড়ার নারী শিক্ষার্থী অনিতাকে হ/ত্যা কলাপাড়ায় গোপনে ডিজেল বিক্রি, ভ্রাম্যমাণ আদালতে ৩০ হাজার টাকা জরিমানা আমতলীতে মিজান পরিবহনে ডা’কা’তির অভিযোগ এনে সংবাদ সম্মেলন কলাপাড়ায় অ/গ্নি/কা/ন্ডে ছয় দোকানির সর্বনাশ; পু/ড়ে ছাই দোকানপাট তালতলীতে প্যানেল চেয়ারম্যানের বি’রু’দ্ধে জেলেদের চাল আ’ত্ম’সা’তে’র অভিযোগ কলাপাড়ায় তিন ইটভাটায় মোবাইল কোর্ট, জরিমানা ৪ লাখ অনুমোদনহীন অনির্বাণ মডেল স্কুলে কলাপাড়ার ইউএনও’র তালা কলাপাড়ায় ধানখালী ডিগ্রি কলেজের অধ্যক্ষের কক্ষের তালা খুলে দিলেন ইউএনও কুয়াকাটায় ২১ একর জমির মালিকানা বেহাতের অভিযোগে রাখাইন বোচানের সংবাদ সম্মেলন কলাপাড়ায় বিদ্যালয়ের পাশে ব্রয়লার খামার, দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থীরা
গলাচিপায় পরিমল কর্মকারের মৃত্যুতে বিভিন্ন মহলে শোক

গলাচিপায় পরিমল কর্মকারের মৃত্যুতে বিভিন্ন মহলে শোক

সঞ্জিব দাস, গলাচিপাঃ গলাচিপায় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, সাবেক পৌর আওয়ামী লীগ সভাপতি, সাবেক গলাচিপা বন্দর বণিক সমিতির সভাপতি ও বিশিষ্ট স্বর্ণ ব্যবসায়ী পরিমল কর্মকারের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক প্রকাশ করা হয়েছে। গতকাল (১২ মার্চ ২০২২) শনিবার রাত ১০ টায় ঢাকা আহসানিয়া মিশন ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি এক ছেলে ও চার মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রবিবার (১৩ মার্চ ২০২২) কুটিয়াল পাড়া কেন্দ্রীয় শ্মসানে তার দাহ কার্য্য সম্পন্ন করা হয়। তার বাসা গলাচিপা পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডের কর্মকার পট্টিতে।

তার মৃত্যুতে পটুয়াখালী-৩ গলাচিপা-দশমিনা আসনের জাতীয় সংসদ সদস্য এস.এম শাহাজাদা (এমপি), উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শাহিন শাহ্, গলাচিপা পৌর মেয়র আহসানুল হক তুহিন, উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার, গলাচিপা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম শওকত আনোয়ার ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সন্তোষ কুমার দে, সহ-সভপতি ও বিআরডিবির চেয়ারম্যান হাজী মজিবর রহমান, গলাচিপা কেন্দ্রীয় কালিবাড়ি কমিটির সভপতি দিলীপ বণিক, বণিক সমিতির সাধারণ সম্পাদক তাপস দত্ত, গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি ও হিন্দু-বৈদ্য-খিস্টান ঐক্য পরিষদের উপজেলার সাধারণ সম্পাদক সমিত কুমার দত্ত মলয়সহ উপজেলাবাসী শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!