বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন

প্রধান সংবাদ
ইসলামী আন্দোলন বাংলাদেশের নীলগঞ্জ ইউনিয়ন কমিটি গঠন; আনোয়ার সভাপতি, কালাম সম্পাদক কলাপাড়া উপজেলা অভিবাসন সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত কলাপাড়ায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে ভোররাতে আ-গু’ন, অল্পের জন্য রক্ষা কলাপাড়ায় প্রধান শিক্ষকের বি রু দ্ধে অনিয়মের অভিযোগে মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় একাধিক বৈদ্যুতিক ট্রান্সফরমার চু/রির অভিযোগ কুয়াকাটায় বিয়ের প্রলোভনে ধ/র্ষ/ণ, ৬ মাসের অন্তঃসত্ত্বা স্বামী পরিত্যক্তা যুবতী জীবাশ্ম জ্বালানি নয়, ঋণ নয়-শর্তহীন অর্থায়নের দাবিতে কলাপাড়ায় মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় ই/য়া/বা সে’ব’নের ভিডিও ভাইরাল সেই স্বেচ্ছাসেবক দল নেতাও বহিষ্কার কলাপাড়ায় চু-রির হিড়িক, ঠাকুরঘর থেকে বসতবাড়ি-নিরাপত্তাহীনতায় সাধারণ মানুষ কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের নতুন আহ্বায়ক এইচ এম আকবর, সদস্য সচিব আরিফ সিকদার
গলাচিপায় আগুণে কেড়ে নিল পুড়ল বাবুল সিকদারের ঘর

গলাচিপায় আগুণে কেড়ে নিল পুড়ল বাবুল সিকদারের ঘর

সঞ্জিব দাস, গলাচিপাঃ গলাচিপায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুণে পুড়ে বাবুল সিকদারের ঘরটি ছাই হয়ে গেছে। এতে তার প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানা যায়। ঘটনাটি ঘটেছে উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিন নিম হাওলা গ্রামের আব্দুল মান্নান হাওলাদার বাড়ির বাবুল সিকদারের ঘরে।

১২ মার্চ শনিবার বেলা ২টার দিকে এই আগুণ লাগে। এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট কাজ করে আগুণ নিযয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

এ বিষয়ে রতনদী তালতলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. মাসুম মিয়া বলেন, বৈদুতিক শর্ট সার্কিটের ফলে আগুণ লাগে বাবুলে ঘরটি পুড়ে যায়। এতে ওর প্রায় ৫ লক্ষ টাকার মালামাল পুড়ে যায়। এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুণ নিভায়।

গলাচিপা ফায়ার সার্ভিসের সাব অফিসার কামাল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমরা আগুণ নিয়ন্ত্রনে আনি। আগুণ লাগার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার, রতনদী তালতলী ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মস্তফা খান।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!