সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় জমির নামজারি নিয়ে জালিয়াতির অভিযোগ, বিচারের দাবিতে বি ক্ষো ভ কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির কার্যক্রম উদ্বোধন করলেন রিমন সিকদার কলাপাড়ায় জমি বিরোধের জেরে অর্ধশতাধিক ফলন্ত গাছ কাটার অভিযোগ কলাপাড়ায় বিএনপির জরুরি সভা, প্রধান অতিথি এমপি এবিএম মোশাররফ হোসেন রাস-পূর্ণিমায় কুয়াকাটায় বসছে মতুয়া ভক্তদের মিলনমেলা, ২৩ নভেম্বর ২২তম মহাসম্মেলন ও পুণ্যস্নান হারুন মাতব্বরের বাবা-মায়ের কবর জিয়ারত করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন আমতলীতে ৫ লাখ টাকা চাঁ/দা দাবির অভিযোগ, দুই যুবককে তুলে নিয়ে নি র্যা ত নের পর পুলিশে সোপর্দ আমতলী সরকারী জমি দ’খ’লের অভিযোগ; বাঁধা দেওয়ায় ভুমি সহকারীকে লাঞ্ছিত; প্রতিবাদে মা/ন/ব/ব/ন্ধন মহিপুরে ৯২ পিস ই’য়াবাসহ মা দ ক ব্যবসায়ী গ্রে’ফ’তা’র নি/খোঁ/জের দুদিন পর কুয়াকাটা থেকে উ দ্ধা র বিচারক শেখ ফারহান নাদীম
কলাপাড়া সাব-রেজিষ্ট্রি অফিসে বঙ্গবন্ধুর জন্ম দিবস পালন

কলাপাড়া সাব-রেজিষ্ট্রি অফিসে বঙ্গবন্ধুর জন্ম দিবস পালন

নুরুল আমিনঃ বৃহস্পতিবার সকালে স্বাস্থ্য বিধি মেনে যথাযোগ্য মর্যাদায় কলাপাড়া সাব-রেজিষ্ট্রি অফিসে বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে।

এ উপলক্ষে কলাপাড়া সাব-রেজিষ্ট্রি অফিস মিলনায়তে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর আলোচনা ও মোয়া মোনাজাত অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সাব-রেজিষ্ট্রার মোছাম্মাৎ রেহেনা পারভীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে অফিস সহকারী লক্ষী রানী দেবী, পেশকার মো: নিজাম উদ্দীন ও প্রদীপকুমার পাল, টি.সি মো: দেলোয়ার হোসেন, খেপুপাড়া দলিল লেখক সমবায় সমিতির সভাপতি আবদুস ছালাম হাওলাদার, সম্পাদক মো: জসীম পারভেজসহ কলাপাড়া সাব-রেজিষ্ট্রি অফিসে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারী, লাইসেন্স প্রাপ্ত দলিল লেখক, ষ্ট্যাম্প ভেন্ডার, দলিল লেখক সহকারী ও নকলনবিশবৃন্দ উপস্থিত ছিলেন। কলাপাড়া কোর্ট জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মো: জাকারিয়া দোয়া মোনাজাত পরিচালনা করেন। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সিনিয়র দলিল লেখক মো: শাহজাহান সিরাজ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!