আমতলীতে জমি দখলে বাঁধা দেয়ায় একই পরিবারের ৫ জনকে পিটিয়ে জখম | আপন নিউজ

মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
গোল্ডেন ব্যাচ ২০০১, কলাপাড়া উপজেলা শাখার নতুন কমিটি গঠন কলাপাড়ায় ২৫ খাল লোনা পানিতে ভরেছে, স্লুইসগেট সংকটে কৃষকের দুর্ভোগ কলাপাড়ায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ ও উপহার সামগ্রী বিতরণ সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার
আমতলীতে জমি দখলে বাঁধা দেয়ায় একই পরিবারের ৫ জনকে পিটিয়ে জখম

আমতলীতে জমি দখলে বাঁধা দেয়ায় একই পরিবারের ৫ জনকে পিটিয়ে জখম

আপন নিউজ প্রতিবেদন, আমতলীঃ জমি দখলে বাঁধা দেয়ায় আল আমিন মৃধা ও তার লোকজন দুই নারীসহ একই পরিবারের পাঁচ জনকে পিটিয়ে জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহত সামসুল হক এমন অভিযোগ করেন। আহতদের স্বজনরা উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনা ঘটেছে উপজেলার আকনবাড়ী বাস স্ট্যান্ডে সোমবার সকালে।

জানাগেছে, আমতলী-কলাপাড়া আঞ্চলিক সড়কের আকন বাড়ী নামক বাস স্ট্যান্ডে সামসুল হক হাওলাদারের জমি রয়েছে। ওই জমির ৩ শতাংশ জমি সোমবার সকালে প্রভাবশালী খালেক মৃধার ছেলে আল আমিন মৃধা তার সহযোগী খোকন, রিয়াজসহ ৮-১০ জনে দখল করতে বেড়া দেয়। তাদের জমি দখলে সামসুল হক হাওলাদার বাঁধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে আল আমিন মৃধা ও তার সহযোগীরা তাকে বেধরক মারধর শুরু করে। বাবাকে রক্ষায় মেয়ে সামলা বেগম, ছেলে জুলহাস, ইমরান ও স্ত্রী সেতারা বেগম এগিয়ে এলে তাদের পিটিয়ে জখম করেছে এমন দাবী আহত সামসুল হক হাওলাদারের। দ্রুত স্বজনরা তাদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

আহত বৃদ্ধ সামসুল হক হাওলাদার বলেন, আমতলী-কলাপাড়া আঞ্চলিক সড়কের আকনবাড়ী স্ট্যান্ডে আমার পৈত্রিক সম্পত্তি রয়েছে। ওই সম্পত্তি থেকে বাস স্ট্যান্ডের ৩ শতাংশ জমি খালেক মৃধার ছেলে আল আমিন মৃধা ও তার লোকজন দখল করতেছিল। আমি এতে বাধা দিলে আমাকে, আমার দুই ছেলে, মেয়ে ও স্ত্রীকে পিটিয়ে জখম করেছে।

এ বিষয়ে প্রভাবশালী আল আমিন মৃধার মারধরের কথা অস্বীকার করে বলেন, আমার জমিতে আমি বেড়া দিয়েছি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ তৈহিদুল ইসলাম বলেন, আহতদের যথাযথ চিকিৎসা দেয়া হয়েছে।

আমতলী থানার ওসি একেএম মিজানুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!