শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
কলাপাড়ায় প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ; নানা গ্রেফতার

কলাপাড়ায় প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ; নানা গ্রেফতার

আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় প্রতিবন্ধী কিশোরীকে (১২) বাড়িতে নিয়ে ধর্ষণের অভিযোগে তার চাচাতো নানা আফজাল খানকে (৪৫) গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) কিশোরীর মায়ের করা মামলায় (নারী ও শিশু নির্যাতন দমন আইন) রাতেই কলাপাড়া থানা পুলিশ তাকে গ্রেফতার করেছে।

কলাপাড়া থানার পরিদের্শক (তদন্ত) আসাদুর রহমান জানান, উপজেলার বালিয়াতলী ইউনিয়নের কোম্পানিপাড়া গ্রামে ওই কিশোরী তার বাবা-মায়ের বিবাহ বিচ্ছেদের কারণে ভাই-বোনসহ মাকে নিয়ে নানা বাড়িতে থাকত। সাত মাস আগে ওই কিশোরীকে তার চাচাতো নানী নিজ বাসায় নিয়ে যায় লালন পালনের জন্য। ধর্ষণের শিকার কিশোরীকে ডাক্তারী পরীক্ষার উদ্যোগ নেয়া হয়েছে। গ্রেফতার হওয়া ব্যক্তিকে আদালতে প্রেরণ করা হবে।

কিছুদিন পর ওই কিশোরী বাড়িতে আসলে তার শারীরিক পরিবর্তন দেখে ঘটনা জানতে পারেন আপন নানী। ওই কিশোরী জানায়, নানীর অনুপস্থিতিতে তাকে প্রায় সময় মুখ চেপে ধর্ষণ করত নানা আফজাল খান। একথা কাউকে না বলার জন্য ভয় দেখানো হয়েছে। ভয়ে সে কাউকে বিষয়টি জানায়নি।

গত বছরের সেপ্টেম্বর থেকে এ বছরের ১৫ জানুয়ারি পর্যন্ত কিশোরীকে একাধিকবার ধর্ষণ করে বলে মামলায় উল্লেখ করা হয়েছে। কয়েকদিন আগে প্রতিবন্ধী ওই কিশোরী অসুস্থ হয়ে পড়লে বিষয়টি এলাকার লোকজন জেনে যায়। বাধ্য হয়ে বৃহস্পতিবার থানায় মামলা দায়ের করে কিশোরীর মা।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!