কুয়াকাটায় গাঁজাসহ গ্রেপ্তার-৩ | আপন নিউজ

রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:০৮ অপরাহ্ন

প্রধান সংবাদ
উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির উদ্যোগে শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ আমতলীতে ছাত্রীকে তুলে নিতে বাঁধা দেয়ায় মাদ্রাসা সুপারকে মা’রধ’র; থানায় অভিযোগ আমতলীর নবাগত ইউএনও সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা কলাপাড়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও শীতার্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক কলাপাড়ায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন কলাপাড়ায় বিধবা নারীর জমি জবরদখ’ল ও ধান কা’টা’র অভিযোগ দীর্ঘ ১৪ মাস পর মুক্তি পেলেন যুবলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. শামীম আল সাইফুল সোহাগ গলাচিপা থানায় নতুন ওসি হিসেবে যোগদান করলেন জিল্লুর রহমান বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কলাপাড়ায় শ্রমিক দলের দোয়া-মোনাজাত কলাপাড়ায় নীতিবিরুদ্ধ সকল কাজ পরিহার করতে হবে- ইউএনও কাউছার হামিদ
কুয়াকাটায় গাঁজাসহ গ্রেপ্তার-৩

কুয়াকাটায় গাঁজাসহ গ্রেপ্তার-৩

আপন নিউজ অফিসঃ কলাপাড়ার কুয়াকাটা পৌরশহরের রাখাইন বাজার এলাকা থেকে ৯৮০ গ্রাম গাঁজা ও গাঁজা বিক্রির নগদ দুই হাজার টাকাসহ তিন মাদককারবারীকে গ্রেপ্তার করেছে পটুয়াখালী র‌্যাব সদস্যরা।

গ্রেপ্তারকৃতরা হলেন আরিফ হোসেন, বাইজিদ ও সোলাইমান। মঙ্গলবার বিকালে তাদের গ্রেপ্তারের পর রাতে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের শেষে মহিপুর থানায় প্রেরণ করা হয়েছে।

পটুয়াখালী র‌্যাব-৮ এর কোম্পানী অধিনায়ক শহিদুল ইসলাম জানান, ধৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে স্বীকার করে পেশায় আসামীরা দিনমজুর হলেও মাদকই তাদের প্রকৃত ব্যবসা। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তাদের গ্রেপ্তার করেন। এসময় ৯৮০ গ্রাম গাঁজা, নগদ দুই হাজার টাকা, দুইটি মোবাইল ফোন, তিনটি সীম উদ্ধার করা হয়। জব্দ করা গাঁজার মূল্য প্রায় ৩৯ হাজার পাঁচশ টাকা বলে জানান।

এ ব্যাপারে র‌্যাব বাদী হয়ে মহিপুর থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করেন। বুধবার আসামীদের আদালতে প্রেরণ করা হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!