ঈদ আনন্দ বঞ্চিত আমতলীর ১৯ বীর মুক্তিযোদ্ধা পরিবার | আপন নিউজ

শনিবার, ০৯ মে ২০২৬, ০৮:২১ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় নান্দনিক “জামান টাওয়ার”-এর শুভ উদ্বোধন টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু
ঈদ আনন্দ বঞ্চিত আমতলীর ১৯ বীর মুক্তিযোদ্ধা পরিবার

ঈদ আনন্দ বঞ্চিত আমতলীর ১৯ বীর মুক্তিযোদ্ধা পরিবার

আমতলী প্রতিনিধিঃ ঈদ আনন্দ থেকে বঞ্চিত আমতলী উপজেলার ১৯ বীর মুক্তিযোদ্ধা পরিবার। সম্মানী ও উৎসব ভাতা না পাওয়ায় এবার তাদের ঈদ আনন্দ অনিশ্চিত হয়ে পরেছে।

জানাগেছে, মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের তালিকাভুক্ত আমতলী উপজেলার ১৬৭ জন বীর মুক্তিযোদ্ধা রয়েছে। ওই মুক্তিযোদ্ধারা নিয়মিত সম্মানী ও উৎসব ভাতা পেয়ে আসছেন। গত ফ্রেব্রুয়ারী মাসে মোঃ সামসুদ্দিন আহম্মেদ, ডা. আঃ মন্নান হাওলাদার, আবুল বাশার সিদ্দিক ও মোঃ শাহ আলমের সম্মানীভাতা বন্ধ হয়ে যায়। আবার গত মার্চ মাসে মোঃ আনোয়ার হোসেন, মালেক আকন ও বুলবুল নাহারের সম্মানী ভাতা বন্ধ করে দেয় মন্ত্রনালয়। ৭ জনের সম্মানী ভাতাসহ ১৯ জনের ঈদুল ফিতরের উৎসব ভাতা মুক্তিযোদ্ধা মন্ত্রনালয় বন্ধ করে দিয়েছে। এতে মুক্তিযোদ্ধা পরিবারগুলোর ঈদ আনন্দ অনিশ্চিত হয়ে পরেছে।

বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ও উৎসব ভাতা পেতে আমতলী উপজেলা নির্বাহী অফিসার একেএম আব্দুল্লাহ বিন রশিদ গত মঙ্গলবার মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ে তালিকা পাঠিয়েছেন।

বীর মুক্তিযোদ্ধা এবিএম সিদ্দিক বলেন, ১৯ জন মুক্তিযোদ্ধা ঈদুল ফিতরের উৎসব ভাতা আসেনি। এতে ওই মুক্তিযোদ্ধা পরিবারের ঈদ আনন্দ অনিশ্চিত হয়ে পরেছে। দ্রুত সম্মানী ও উৎসব ভাতা দেয়ার দাবী জানান তিনি।

মুক্তিযোদ্ধা আনোয়ার তালুকদারের মেয়ে বুলবুল নাহার বলেন, গত মার্চ মাসে আমার বাবার সম্মানী ভাতা বন্ধ হয়ে গেছে। কেন বন্ধ হয়েছে তা আমার জানা নেই? দ্রুত সমস্যা সমাধান করে সম্মানী ভাতা দেয়ার দাবী জানান তিনি।

আমতলী সোনালী ব্যাংক লিমিটেড ব্যাবস্থাপক মোঃ কাওসার মোল্লা বলেন, তালিকা অনুসারে ভাতা দেয়া হয়েছে। তবে ১৯ জন মুক্তিযোদ্ধার উৎসব ভাতা আসেনি।

উপজেলা নির্বাহী অফিসার একেএম আব্দুল্লাহ বিন রশিদ বলেন, ৭ জন মুক্তিযোদ্ধার সম্মানীসহ ১৯ জনের উৎসব ভাতা আসেনি। তাদের তালিকা সংশ্লিষ্ট মন্ত্রনালয় পাঠানো হয়েছে। আশা করি দ্রুত সমস্যার সমাধান হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!