কলাপাড়ায় অবশেষে বাদুরতলী খালের অবৈধ বাঁধ অপসারন | আপন নিউজ

শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৩:২৯ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে ধান কাটতে বাঁধা দেয়ায় চার নারীসহ পাঁচজনকে কু’পি’য়ে জ’খ’ম গলাচিপায় উৎপাত বেড়েছে ভূমিদস্যুদের,জোরপূর্বক কৃষকের জমির ধান কেটে নেয়ার অভিযোগ কলাপাড়ায় মোয়াজ্জেম রুস্তম জমাদার চিকিৎসাবিহীন বাড়িতে অবহেলায় দিন কাটাচ্ছেন কলাপাড়ায় মহাসড়কে মাইক্রোবাস উল্টে দুই পর্যটক আ’হ’ত কলাপাড়ায় অ্যাডভোকেট জেড এম কাওছার নোটারি পাবলিক হিসেবে নিয়োগপ্রাপ্ত পর্যটক সেজে অটোরিকশা ছিনতাইকারী চক্রের ৭ সদস্য গ্রেপ্তারের পর কারাগারে কলাপাড়ায় কৃষকের ১২ হাজার তরমুজের চারা নষ্ট; কৃষক ফরিদের স্বপ্ন ভেঙে চুরমার কলাপাড়ায় স্কুলের গেটের তালা ভেঙে পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করলেন ইউএনও নিউইয়র্কে মেয়র জোহরান মামদানির উত্তরসূরি হিসেবে কলাপাড়ার মেরী জোবাইদা কমার্স মানে নিজের ভবিষ্যতের উপর নিয়ন্ত্রণ নেয়া
কলাপাড়ায় অবশেষে বাদুরতলী খালের অবৈধ বাঁধ অপসারন

কলাপাড়ায় অবশেষে বাদুরতলী খালের অবৈধ বাঁধ অপসারন

আপন নিউজ অফিসঃ পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মো. মহিব্বুর রহমান ও পটুয়াখালী জেলা প্রশাসকের নির্দেশের ২৪ ঘন্টার মধ্যে কলাপাড়া উপজেলার টিয়াখালী ও বাদুরতলী খালের মধ্যে নির্মিত অবৈধ বাঁধ, ঘর ও ব্যক্তিগত স্লুইস অপসারন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) দুপুরে ইউএনওর নির্দেশে ভূমি সহকারী কর্মকর্তা আল কাইয়ুম, টিয়াখালী ইউপি চেয়ারম্যান মাহমুদুল হাসান সুজন মোল্লা ও প্রশাসনের উপস্থিতিতে শতশত মানুষ নিজ উদ্যোগে খালের এ সকল অবৈধ বাঁধস্থাপনা উচ্ছেদে অংশ নেয়। সিকদারবাড়ি কালভার্টের নিচ থেকে বাঁধ অপসারনের মাধ্যমে এ উচ্ছেদ অভিযান শুরু হয়। পর্যায়ক্রমে পাঁচটি বাঁধ কেটে দেয়া হয়েছে।

গত ছয় বছর ধরে মাছ চাষের নামে বাদুরতলী খালে একাধিক বাঁধ দিয়ে লবন পানি তুলে কৃষকসহ এলাকাবাসীর সর্বনাশ করে আসছিল। খালের পানি ব্যবহারে মানুষদের বাঁধা দেয়া হতো। এ কারনে বিক্ষুদ্ধ কৃষক ও গ্রামবাসীরা স্থানীয় সংসদ সদস্য মহিব্বুর রহমান ও জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেনের সামনে বুধবার দুপুরে প্রতিবাদ কর্মসূচী পালন করলে কলাপাড়ার ইউএনওকে ২৪ ঘন্টার মধ্যে এ বাঁধ অপসারনের নির্দেশ দেয়া হয়।

টিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাসান সুজন মোল্লা বলেন, দীর্ঘ কয়েক বছর পর এ খালের বাঁধ কেটে দেয়ায় প্রায় ১০ হাজার মানুষ উপকৃত হয়েছে। এ বাঁধের কারণে কৃষকরা চাষাবাদে মিঠা পানি ব্যবহার করতে পারত না। খালের পানি ব্যবহার করতে পারতেন না খালের দুই পাড়ের বাসিন্দারা। বাঁধ কেটে দেয়ায় গ্রামবাসীরা সংসদ সদস্যসহ পটুয়াখালী জেলা ও উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানান।

খেপুপাড়া ইউনিয়ন ভূমি উপ-সহকারী (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মো. আল কাইয়ুম বলেন, জেলা প্রশাসক ও ইউএনও স্যারের নির্দেশে বাদুরতলী খালের সকল বাঁধ ও স্থাপনা অপসারণ করা হবে। পর্যায়ক্রমে কলাপাড়ার সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করে খাল অবমুক্ত করা হবে।

 

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!