আমতলীতে টমটম উল্টে চাপায় চালক নিহত | আপন নিউজ

শনিবার, ০৯ মে ২০২৬, ০৮:২১ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় নান্দনিক “জামান টাওয়ার”-এর শুভ উদ্বোধন টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু
আমতলীতে টমটম উল্টে চাপায় চালক নিহত

আমতলীতে টমটম উল্টে চাপায় চালক নিহত

আমতলী প্রতিনিধিঃ টমটম উল্টে চাপায় চালক মোঃ রুবেল ম্যালকার (৩২) নিহত এবং আমজেদ পাহলান আহত হয়েছে। ঘটনা ঘটেছে বৃহস্পতিবার রাতে আমতলী উপজেলার হাজারটাকা বাঁধের ব্রীজে।

জানাগেছে, উপজেলার আঠারোগাছিয়া গ্রামের টমটম চালক মোঃ রুবেল ম্যালকার তার টমটমে আমজেদ পাহলানের গাছ বোঝাই করে হাজারটাকার বাঁধে নিয়ে আসতেছিল। ওই বাঁধের ব্রীজে ওঠার সময় টমটম উল্টে খালে পড়ে যায়। এতে ওই টমটমের নিচে চাপা পড়ে চালক রুবেল এবং গাছ মালিক আমজেদ পাহলান গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে পটুয়াখালী নেয়ার পথে চালক রুবেল বৃহস্পতিবার রাত ৮ টার দিকে মারা যান। আহত আমজেদ পাহলানকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওইদিন রাতেই নিহত রুবেলের মরদেহ ময়না তদন্ত ছাড়াই দাফন করা হয়েছে।

আমতলী থানার ওসি একেএম মিজানুর রহমান বলেন, পরিবারের দাবীর প্রেক্ষিতে নিহত রুবেলের মরদেহ ময়না তদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!