কলাপাড়ায় অন্যের জমিতে গোয়াল ঘর নির্মাণ করে দখল নেওয়ার পাঁয়তারা | আপন নিউজ

বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:২৯ অপরাহ্ন

প্রধান সংবাদ
রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত
কলাপাড়ায় অন্যের জমিতে গোয়াল ঘর নির্মাণ করে দখল নেওয়ার পাঁয়তারা

কলাপাড়ায় অন্যের জমিতে গোয়াল ঘর নির্মাণ করে দখল নেওয়ার পাঁয়তারা

আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় অন্যের জমিতে গোয়াল ঘর নির্মাণ করে দখল নেওয়ার পাঁয়তারা, এবং এর প্রতিবাদ করলে খুন-জখমের হুমকি দেওয়া হচ্ছে বলে প্রকৃত জমির মালিক মো. ফেরদৌসুর রহমান অভিযোগ করেছেন।

এ ঘটনায় বুধবার (১৮ মে) কলাপাড়া উপজেলা পরিষদের চতুর্থ শ্রেণির কর্মচারী মো. ফেরদৌসুর রহমান তিনি উপজেলার ধানখালী ইউনিয়নের লোন্দা গ্রামের মো. জুলফিকার আলী (ভুট্র) ও তার ছেলে অনিম মৃধা (২৪), রাফিন মৃধা(২০) নামে কলাপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে।

লিখিত অভিযোগে উল্লেখ করেছে, গত ২২/৫/২০০২ তারিখে খেপুপাড়া এস,আর অফিসের ২১১২ নং সাব কবলা দলিল মুলে ০.৫৪৫০ একর, ১৪/১০/২০২১ তারিখে খেপুপাড়া এস, আর অফিসের রেজিঃকৃত ৪৮৬৯ নং হেবাবেল এওয়াজ নামা দলিল মুলে ০.১৩৮৮ একর এবং পিতার মৃত্যুতে ওয়ারিশ সূত্রে মালিক দখলকার নিযুক্ত হয়ে ভোগদখলে করে বিশেষ প্রয়োজনে গত ২৭/৪/২০২২ তারিখে খেপুপাড়া এস, আর অফিসের ২৫৯২ নং সাব কবলা দলিল মুলে মো. ফেরদৌসুর রহমানের নিকট ০.১৬৫০ একর ভূমি হস্তান্তর করে দখল বুঝিয়ে দিয়ে থাকে।  মো. ফেরদৌসুর রহমান মো. জাকির হোসেন মৃধার কাজ থেকে কবলাকৃত জমির দখল বুঝিয়ে নিয়ে ভাবে ভোগ দখল করে আসছে।

মো. ফেরদৌসুর রহমান তার লিখিত অভিযোগে আরো বলেন, চাকরির সুবাদে কলাপাড়া থাকায় মো. জুলফিকার আলী (ভুট্র) কবলাকৃত জমি দখল করে নেওয়ার পায়তারা চালায়। এবং অন্যায় ভাবে তার অজান্তে ওই জমিতে প্রবেশ করে মাটি কেটে জমির আকার আকৃতি নষ্ট করে অস্থায়ী ভাবে একটি গোয়াল ঘর নির্মাণ করে। ফেরদৌসুর রহমান ঘর নির্মাণের খবর জানতে পাড়ায় মোবাইল ফোনে জিজ্ঞেস করলে গোয়াল ঘরটি সরিয়ে নেওয়ার আশ্বাস দেন। কিন্তু জুলফিকার আলী গোয়াল ঘরটি সরিয়ে না নেওয়ায় মো. ফেরদৌসুর রহমান সমাধানের জন্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ দের সাথে নিয়ে তার জমিতে গেলে মো. ফেরদৌসুর রহমান মো. জুলফিকার আলী (ভুট্র) ও তার ছেলে অনিম মৃধা ও রাফিন মৃধা দা, ছেনা, লাঠি নিয়ে এসে গোয়াল ঘরটি সরানো হবে না বলে ওই জমিতে আসলে খুন-জখমের হুমকি প্রদান করে।

এ ব্যাপারে মো. জুলফিকার আলী (ভুট্র) এর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।

কলাপাড়া থানার ওসি মো. জসীম জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!