কলাপাড়ায় গাছ থেকে পড়ে বৃদ্ধ’র মৃত্যু | আপন নিউজ

শুক্রবার, ১৫ মে ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় নির্মাণাধীন ভবন থেকে ৩৫ হাজার টাকার বৈদ্যুতিক তার চু/রি কলাপাড়ায় আক্কাসকে ই-হুইল উপহার, মানবিক দৃষ্টান্ত অভি বিশ্বাস পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন রিপন মিয়া,এলাকায় শোকের ছায়া কলাপাড়ায় ‘প্রাথমিক দুর্যোগ সতর্কতা ক্যাম্পেইন’ অনুষ্ঠিত ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন
কলাপাড়ায় গাছ থেকে পড়ে বৃদ্ধ’র মৃত্যু

কলাপাড়ায় গাছ থেকে পড়ে বৃদ্ধ’র মৃত্যু

চঞ্চল সাহাঃ কলাপাড়ায় গাছ থেকে পড়ে নূর গাজী (৭০) নামে এক বৃদ্ধ’র মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৮টার দিকে উপজেলার ধুলাসার ইউনিয়নের বেতকাটা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মহিপুর থানায় একটি ইউ,ডি মামলা হয়েছে।

ধুলাসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল জলিল মাষ্টার জানান’ নূর গাজী নিজের বাড়ীর তুলা গাছে উঠে তুলা সংগ্রহ করছিল। এসময় একটি ডাল ভেঙ্গে অন্ততঃ ২০ ফুট উপর থেকে নিচে পড়ে যায়। এতে সে মাথায় গুরুতর আঘাত পায়, তাৎক্ষনিক স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসার পথে তার মৃত্যু হয়।

নিহত নূর গাজীর ছেলে ছবির হোসেন গাজী জানান, তুলা গাছে উঠে তার পিতা আরো অনেকবারই তুলা সংগ্রহ করেছেন, ঘটনার সময় অপেক্ষাকৃত ছোট ডালে পাড়া দিয়ে তুলা সংগ্রহ করতে গিয়ে সে এ দূর্ঘটনার শিকার হয়।

কলাপাড়া উপজেলার মহিপুর থানার ওসি খন্দকার মো.আবুল খায়ের জানান, বৃদ্ধ মৃত্যুর ঘটনায় থানায় ইউ,ডি মামলা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!