আমতলীতে তিনটি ডায়াগনিস্টিক সেন্টার বন্ধ | আপন নিউজ

শনিবার, ০৯ মে ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন

প্রধান সংবাদ
টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ
আমতলীতে তিনটি ডায়াগনিস্টিক সেন্টার বন্ধ

আমতলীতে তিনটি ডায়াগনিস্টিক সেন্টার বন্ধ

আমতলী প্রতিনিধিঃ কাগজপত্র না থাকায় আমতলী পৌর শহরের তিনটি ডায়াগনিস্টিক সেন্টার উপজেলা স্বাস্থ্য বিভাগ বন্ধ করে দিয়েছেন।

রবিবার এ ডায়াগনিস্টিক সেন্টারগুলোতে কার্যক্রম বন্ধ ছিল বলে দাবী করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সুমন খন্দকার। কিন্তু প্রশাসনকে দেখানো বন্ধ হলেও বাস্তবে খোলা ছিল বলেন দাবী করেন প্রত্যক্ষদর্শীরা।

জানাগেছে, পৌর শহরের আটটি ডায়াগনিস্টিক সেন্টার ও হসপিস রয়েছে। এর মধ্যে ইউনিক হসপিটাল এন্ড ডায়াগস্টিক সেন্টার, সময় মেডিকেয়ার এন্ড হসপিস ও আমতলী ডায়াবেটিক সমিতি সরকারী কোন অনুমোদন ছাড়াই চালিয়ে আসছে। শনিবার রাতে আমতলী উপজেলা স্বাস্থ্য বিভাগ এই তিনটি ডায়াগনিস্টিক সেন্টারকে কাগজপত্র না থাকায় বন্ধ ঘোষনা করে নোটিশ দেয়। উপজেলা স্বাস্থ্য বিভাগের নোটিশ মতে রবিবার ওই ডায়াগনিস্টিক সেন্টার তিনটি বন্ধ ছিল।

খোঁজ নিয়ে জানাগেছে, তিনটি ডায়াগনিস্টিক সেন্টারের মধ্যে ইউনিক হসপিটাল ও ডায়াগনিস্টিক সেন্টার এবং সময় মেডিকেয়ার এন্ড হসপিস খোলা ছিল। তারা লোক দেখানো সরকারী নির্দেশনা মানলেও বাস্তবে সামনের দরজা বন্ধ রেখে ভিতরে কার্যক্রম পরিচালনা করেছেন এমন অভিযোগ করেন প্রত্যক্ষদর্শীরা।

নাম প্রকাশে অনিচ্ছুক এক রোগীর স্বজন বলেন, ইউনিক হসপিটালে চিকিৎসককে দেখিয়ে এসেছি। ইউনিক হসপিটালের সামনের দরজা বন্ধ থাকলেও ভিতরে কার্যক্রম চলছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সুমন খন্দকার বলেন, সঠিক কাগজপত্র না থাকায় তিনটি ডায়াগনিস্টিক সেন্টারকে বন্ধ করা হয়েছে। ডায়াগনিস্টিক সেন্টার খোলার বিষয়ে তিনি আরো বলেন, খোজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!