কলাপাড়ার লালুয়া ক্ষতিগ্রস্থ্য পরিবারের মানববন্ধন | আপন নিউজ

বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:১০ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় ঢাবি অ্যালামনাইদের মিলনমেলা ও ইফতার মাহফিল কলাপাড়ায় সিপিপি ও ডব্লিউডিএমসি সদস্যদের প্রশিক্ষণ অনুষ্ঠিত কলাপাড়ায় “নবজাগরণ” উদ্যোগে অসহায়দের মাঝে সেহরি ও ইফতার সামগ্রী বিতরণ আমতলীতে হ’য়’রা’নী করতে ২২ পৌর নাগরিকের ভু’য়া স্বাক্ষরে অভিযোগ আমতলীতে হেযবুত তওহীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ পালিত কলাপাড়ায় ইসলামিয়া হাসপাতালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় ইয়া’বা সে’বনের অপ’রা’ধে স্বেচ্ছাসেবক দল নেতার এক মাসের কা’রা’দণ্ড কলাপাড়ায় ইউনাইটেড-১৯ ব্যাচের শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন
কলাপাড়ার লালুয়া ক্ষতিগ্রস্থ্য পরিবারের মানববন্ধন

কলাপাড়ার লালুয়া ক্ষতিগ্রস্থ্য পরিবারের মানববন্ধন

আপন নিউজ অফিস।। কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের পশরবুনিয়া গ্রামে শের ই বাংলা নৌ-ঘাটি নির্মানে জমি অধিগ্রহনে ক্ষতিগ্রস্থ্য পরিবারকে পূর্ণবাসন ও আবাসন ব্যবস্থার দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বেলা ১১টার দিকে এ মানববন্ধনে এলাকাবাসী তাদের প্রতিটি স্থাপনা তালিকাভূক্ত করার দাবি করেন।

ক্ষতিগ্রস্থ্য পরিবাররা বলেন,শেরেবাংলা বানৌজার নির্মানে এখানকার অন্তত ৫০০ পরিবারের কমপক্ষে ৮০ শতাংশ পরিবার ভূমিহীন হয়ে যাবে। ৯৫ শতাংশ পরিবারের রোজগার বন্ধ হয়ে যাবে। আর যাদের ঘর পুকুর ঘের ও গাছপালা এখনও অধিগ্রহন করা হয়নি, তারা বেঁচে থাকলেও ধুকে ধুকে মারা যাবে। তারা এ বিষয়টি পটুয়াখালী জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করলেও এখনও শতাধিক পরিবারের সম্পত্তির সঠিক তালিকাভূক্ত করা হয়নি। এতে ভূমির সাথে সম্পদ হারিয়ে পথে বসার উপক্রম হয়েছে। সরকারের উন্নয়ন কর্মকান্ডে ওই এলাকার মানুষ খুশি,কিন্তু তাদের যে সম্পদ অধিগ্রহন করা হয়েছে তার সঠিক দাম নির্ধারণ ও প্রতিটি ঘর তালিকাভূক্ত করে পূর্ণবাসন ও আবাসন ব্যবস্থার করার দাবি জানান।

মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিগ্রেডিয়ার জেনারেল হাবিবুর রহমান( অবঃ)।

আরও বক্তব্য রাখেন ক্ষতিগ্রস্থ্য পরিবারের সদস মো.ওমর ফারুক, জামাল হাওলাদার, ইমরান হোসেন পিয়াল,পারভীন রহমান,রফিক গাজী প্রমুখ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!