জোয়ারের পানিতে ভাসছে লালুয়া ইউনিয়নের শত শত পরিবার | আপন নিউজ

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন

প্রধান সংবাদ
পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন রিপন মিয়া,এলাকায় শোকের ছায়া কলাপাড়ায় ‘প্রাথমিক দুর্যোগ সতর্কতা ক্যাম্পেইন’ অনুষ্ঠিত ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু
জোয়ারের পানিতে ভাসছে লালুয়া ইউনিয়নের শত শত পরিবার

জোয়ারের পানিতে ভাসছে লালুয়া ইউনিয়নের শত শত পরিবার

আপন নিউজ অফিস।। পূর্ণিমার প্রভাবে অস্বাভাবিক জোয়ারে সৃষ্ট জলোচ্ছ্বাসে কলাপাড়ার লালুয়া ইউনিয়নের রাবনাবাদ পাড়ের দেড় সহস্রাধিক পরিবার পানিতে ভাসছে। চান্দুপাড়া, চরচান্দুপাড়া, মুন্সিপাড়াসহ অন্তত ১০টি গ্রামের মানুষের বাড়িঘর, পুকুর সব পানিতে থৈ থৈ করছে। কোমর থেকে বুক সমান পানিতে সযলাব হয়ে গেছে মাইলের পর মাইল এলাকা। চোখ যেদিকে যায়, পানি আর পানি।

ইতোপূর্বে নির্মাণ করা রিং বেড়িবাঁধ ভেসে যাওয়ায় এমন দুরাবস্থায় পড়েছেন শত শত পরিবার। এসব পরিবারের চুলা পর্যন্ত ডুবে গেছে। রান্না পর্যন্ত বন্ধ রয়েছে। ইতোমধ্যে অর্ধশতাধিক পরিবার অপর একটি বেড়িবাঁধের স্লোপে, বাঁধের উপরে আশ্রয় নিয়েছে।

চান্দুপাড়া গ্রামের বাসীন্দা কৃষক মোয়াজ্জেম হোসেন জানান, বুধবার ভোর থেকে অস্বাভাবিক জোয়ারের পানি জনপদে প্রবেশ করতে থাকে। এখন দুপুরে সব পানিতে থৈ থৈ করছে। পুকুরের মাছ ভেসে গেছে। রান্নার চুলা ডুবে গেছে।

চরচান্দুপাড়া গ্রামের কৃষক খালেক সিকদার, কাশেম তালুকদার, দেলোয়ার চৌধুরী, আক্কাস হাওলাদার, মহসিন দালাল, আলাম গাজী, হান্নান হাওলাদার, বজলু হাওলাদার জানালেন বাড়িঘর কোমর সমান পানিতে ডুবে আছে। ইউপি মেম্বার জাফর আলী হাওলাদার জানান, রাতের জোয়ারে আরও বেশি পানি প্রবেশ করার শঙ্কায় রয়েছে মানুষ। এসব পরিবারের মানুষ এখন দিশেহারা হয়ে গেছে।

পানি উন্নয়ন বোর্ড কলাপাড়ার নির্বাহী প্রকৌশলী মোঃ আরিফ হোসেন জানান, ওই এলাকার বেড়িবাঁধের কাজ পায়রা বন্দর কর্তৃপক্ষের করার কথা রয়েছে। দূর্ভোগে থাকা মানুষগুলো এখন চরম বিপাকে পড়েছেন। তারা দ্রুত এর প্রতিকার চেয়েছেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!