কলাপাড়ায় রাস্তা কেটে চাষাবাদ; বিপাকে স্কুলগামী ছাত্র-ছাত্রীসহ দূর্ভোগী মানুষ | আপন নিউজ

বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত
কলাপাড়ায় রাস্তা কেটে চাষাবাদ; বিপাকে স্কুলগামী ছাত্র-ছাত্রীসহ দূর্ভোগী মানুষ

কলাপাড়ায় রাস্তা কেটে চাষাবাদ; বিপাকে স্কুলগামী ছাত্র-ছাত্রীসহ দূর্ভোগী মানুষ

এস এম আলমগীর হোসেন।। কলাপাড়ায় আদালতের নির্দেশকে উপেক্ষা করে মানুষ চলাচলের রাস্তা কেটে চাষাবাদ করায় বিপাকে পড়েছে খাজুরা গ্রামের স্কুলগামী ছাত্র-ছাত্রীসহ সাধারণ মানুষ। এলাকার মানুষ রাস্তার অভাবে বাড়ি থেকে বেড় হতে পারছে না। স্কুলে যেতে পারছে না স্কুলগামী ছাত্র-ছাত্রীরাও। এ নিয়ে অসহায় মানুষজন বিভিন্ন জনপ্রতিনিধিদের কাছে ধর্না দিয়েছে। সর্বশেষ আদালতের দ্বারস্থ হলে আদালত রাস্তা কেটে চাষাবাদ না করার জন্য নিদের্শনা দেয়। তাও আমলে নেয়নি ভুলে বিএস জরিপে অন্তর্ভূক্ত জমির দাবিদার সেরাজ তালুকদারসহ তার স্বজনরা।

জানা যায়, কলাপাড়া উপজেলার জে এল ৩৪ নং লতাচাপলী মৌজার হাল ১৫৯৫ নং খতিয়ানের হাল ৪১৩৪/৪১৭৩ নং দাগের এক একর ৫০ শতাংশ জমির ক্রয় সূত্রে মালিক আবুল কাশেম ব্যাপারী। যার দলিল নং ৫০৩৩, তারিখ ২৮ ডিসেম্বর ২০০৫। কিন্তু বিএস জরিপে জমির মালিক আবুল কাশেম ব্যাপারীর নামে বি এস ৫৭৮ নং খতিয়ানে মাত্র এক একর চল্লিশ শতাংশ জমি রেকর্ড হয়। বাকি ১০ শতাংশ জমি ভূল বসত পাশর্^বর্তী জমির মালিক সেরাজ তালুকদারের নামে রেকর্ড হয়। এই ভূল বসত জমির রেকর্ড হওয়ায় সেরাজ তালুকদার ওই জমির মালিকানা দাবি করে চাষাবাদ করার উদ্যোগ গ্রহন করে।

অপরদিকে ওই রাস্তাটি ব্যবহার করে খাজুরা গ্রামের স্কুলগামী ছাত্র-ছাত্রীসহ হাজার-হাজার মানুষ। খাজুরা গ্রামের হাজেরা বেগম (৪০) বেগম বলেন, মাটির রাস্তা হলেও এ রাস্তাটি গ্রামবাসী ব্যবহার করছে দীর্ঘ দিন ধরে। খাজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা এ রাস্তা দিয়ে চলাচল করে। রাস্তাটি কেটে ফেলায় আমাদের ছেলে মেয়েদের স্কুলে যেতে পারছে না।

কুয়াকাটা পৌরসভার মেয়র মো.আনোয়ার হোসেন হাওলাদার বলেন, চলাচলের রাস্তা কেটে চাষাবাদ করার কোনো সুযোগ নেই। এ ব্যাপারে আমার কাছে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে বিষয়টি দেখবো।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!