সংবাদ সম্মেলন; কলাপাড়া উপজেলা কৃষকলীগের কমিটি বহাল; মনগড়া কমিটি বাতিল | আপন নিউজ

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:১৮ অপরাহ্ন

প্রধান সংবাদ
পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন রিপন মিয়া,এলাকায় শোকের ছায়া কলাপাড়ায় ‘প্রাথমিক দুর্যোগ সতর্কতা ক্যাম্পেইন’ অনুষ্ঠিত ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু
সংবাদ সম্মেলন; কলাপাড়া উপজেলা কৃষকলীগের কমিটি বহাল; মনগড়া কমিটি বাতিল

সংবাদ সম্মেলন; কলাপাড়া উপজেলা কৃষকলীগের কমিটি বহাল; মনগড়া কমিটি বাতিল

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু।। অগঠনতান্ত্রিকভাবে কলাপাড়া কৃষক লীগের গঠিত কমিটি বাতিল করে পূর্বের কমিটি বহাল রাখা হয়েছে। কমিটি নিয়ে কোন অনৈক্য নেই। এ কারণে কৃষক লীগের কেন্দ্রীয় ও জেলা কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সোমবার দুপুরে কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান মিলনায়তনে সংবাদ সম্মেলন করা হয়েছে। লিখিত বক্তব্য পাঠ করেন কলাপাড়া উপজেলা কৃষক লীগের সভাপতি আখতাউর রহমান হারুন।

তিনি বলেন, কলাপাড়ায় কৃষক লীগের গঠিত কমিটি আমার নেতৃত্বে মাঠ পর্যায়ে কাজ করে আসছিল। কিন্তু হঠাৎ করে ১৪ জুলাই কলাপাড়া উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে আমার অনুপস্থিতিতে অগঠনতান্ত্রিক প্রক্রিয়ায় একটি মনগড়া কমিটি গঠন করা হয়। যাতে দলের ভাবমুর্তি ক্ষুন্ন করা হয়েছে। বিষয়টি পটুয়াখালী জেলা কৃষকলীগের নেতৃবৃন্দ এবং কেন্দ্রীয় নেতাদের অবগত করানো হয়। পরবর্তীতে ২০ জুলাই জেলা কমিটির নেতৃবৃন্দ মনগড়া ওই কমিটি বাতিল করে পূর্বের পূর্ণাঙ্গ কমিটি বহাল করেন।

এসময় উপজেলা কৃষকলীগের যুগ্ন-সম্পাদক বি এম খালেক, কৃষকলীগ নেতা আডভোকেট মো: আনোয়ার হোসেন, প্রভাষক মো: মোশারেফ হোসেন, কলাপাড়া পৌর কৃষকলীগের সভাপতি সৌরভ সিকদার, সহ-সভাপতি মো: জাকির হোসেন, পৌর ৭নং ওয়ার্ড সভাপতি শাজাহান মাতুব্বর, নীলগঞ্জ ইউনিয়ন সভাপতি মো: আলাউদ্দিন খান, সাধারন সম্পাদক ইব্রাহিম খান, মহিলা বিষয়ক সম্পাদিকা মোসা: কজাল, পৌর কৃষকলীগ সাংগঠনিক সম্পাদক শাওন মিত্র, পৌর কৃষকলীগ সদস্য শাওন হাওলাদার, পৌর সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম দোলন ঢালীসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!