কলাপাড়ায় চলন্ত অটোরিক্সা থেকে পড়ে বৃদ্ধা নিহত | আপন নিউজ

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন রিপন মিয়া,এলাকায় শোকের ছায়া কলাপাড়ায় ‘প্রাথমিক দুর্যোগ সতর্কতা ক্যাম্পেইন’ অনুষ্ঠিত ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু
কলাপাড়ায় চলন্ত অটোরিক্সা থেকে পড়ে বৃদ্ধা নিহত

কলাপাড়ায় চলন্ত অটোরিক্সা থেকে পড়ে বৃদ্ধা নিহত

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু।। কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের হলদিবাড়িয়া নামক স্থানে চলন্ত অটোরিক্সা থেকে পড়ে ষাটোর্ধ বৃদ্ধা পিয়ারা খাতুন বরিশাল শেবাচিমে মারা গেছে। কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসীম ও নিহতের ভগ্নিপতি ইউনুস হাওলাদার জানান, সোমবার দুপুরে পিয়ারা খাতুন তার অসুস্থ্য বোন হাসিনাকে ডাক্তার দেখানোর জন্য কলাপাড়া সদর হাসপাতালে অটোরিক্সা করে আসতে ছিলেন। এ সময় অটোরিক্সার পিছনে বসা হাসিনা মাথা ঘুরে চলন্ত অটো থেকে পড়ে যাওয়ার সময় পিয়ারা তাকে ধরতে যায়। এসময় দুইবোনই অটো থেকে রাস্তায় পড়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পায়। তাৎক্ষণিক অটোতে থাকা ইউনুস হাওলাদারসহ স্থ্নীয়রা আহত দুই বোনকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেন। কিন্তু পিয়ারার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিমে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীণ অবস্থায় ওই রাতে পিয়ারা খাতুন মারা যায়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!