কুয়াকাটা সৈকতে ফের এক পর্যটক নিখোঁজ | আপন নিউজ

বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত
কুয়াকাটা সৈকতে ফের এক পর্যটক নিখোঁজ

কুয়াকাটা সৈকতে ফের এক পর্যটক নিখোঁজ

আপন নিউজ অফিস।। কুয়াকাটা সৈকতে গোসলে নেমে সবুজ (২৭) নামের এক পর্যটক নিখোঁজ হয়েছে। সোমবার (২২ আগস্ট) দুপুর দুইটার দিকে সৈকতের জিরো পয়েন্ট থেকে তিনি নিখোঁজ হন।সবুজের বাড়ি শরিয়তপুর জেলার শাহজাহানপুর এলাকায়।

সে আইটেল মোবাইল কোম্পানিতে কর্মরত ছিল। বর্তমানে তাকে উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস ও ট্যুরিষ্ট পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আইটেল কোম্পানিতে কর্মরত ৫৫ জনের একটি গ্রুপ বগুরা থেকে সোমবার সকালে কুয়াকাটায় ঘুরতে আসেন। পরে তারা হোটেল সী-ভিউতে ওঠেন। দুপুর দুইটার দিকে তাদের মধ্যে তিন সহকর্মী সবুজ, আসিফ ও অলীদ সৈকতে গোসলে নামেন। এসময় ঢেউয়ের তোড়ে তারা তিন জনই সাগরের মধ্যে চলে যায়। পরে স্থানীয় ওয়াটার বাইক চালকরা দুই জনকে উদ্ধার করতে সক্ষম হলেও সাঁতার না জানায় নিখোঁজ হয় সুবজ।

কলাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. ইলিয়াস জানান, বর্তমানে আমাদের একটি টিম উদ্ধার অভিযান চালাচ্ছে। ইতিমধ্যে আমাদের ডুবুরী দল খবর দেয়া হয়েছে। তারা পটুয়াখালী থেকে রওয়ানা দিয়েছে।

কুয়াকাট ট্যুরিষ্ট পুলিশের সহকারী পুলিশ সুপার আবদুল খালেক জানান, নিখোঁজ পর্যটক উদ্ধারে ফায়ার সার্ভিসের পাশাপাশি ট্যুরিষ্ট পুলিশ অভিযান চালাচ্ছে।

এর আগে রোববার দুপুর একটার দিকে একই স্থানে পারভেজ নামের আরও এক পর্যটক নিখোঁজ হয়। এরপর তিন ঘন্টা পর তার মরদেহ উদ্ধার করা হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!