বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
১২ বছর পরে হ/ত্যা মা’ম’লা’র যাবজ্জীবন দ’ন্ডপ্রাপ্ত আ’সা’মী আমতলীতে গ্রে প্তা র আমতলীতে মামলা তুলে না নিলে নারীকে এ/সি/ড মেরে জ্ব/ল/সে দেয়ার হু ম কি আমতলীতে গ্রামীণ বাংক, কলেজ ও সড়কে আ/গু’ন কলাপাড়ায় মৎস্যজীবী নেটওয়ার্কের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত আমতলীর পায়রা নদীর ফেরিতে দুর্বৃত্তরা পেট্টোল দিয়ে নাশকতার চেষ্টা আমতলীতে জাতীয় সমবায় দিবস পালন আমতলীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করল বিএনপি কলাপাড়ায় মা’দ’ক সেবনে টাকা না পেয়ে অভিমানে যুবকের আ/ত্মহ/ত্যা কলাপাড়ায় মানিকমালা খেলাঘর আসরের কমিটি গঠন ৬২ হাজার মেট্রিকটন কয়লা নিয়ে পায়রা বন্দরে সিঙ্গাপুরের পতাকাবাহী মাদার ভ্যাসেল
তালতলীতে ছাত্রকে নির্মমভাবে পেটানোর ভিডিও ভাইরাল; কোচিং সেন্টার সিলগালা

তালতলীতে ছাত্রকে নির্মমভাবে পেটানোর ভিডিও ভাইরাল; কোচিং সেন্টার সিলগালা

আমতলী প্রতিনিধি।। কোচিং সেন্টারে বন্ধুদের সাথে দুষ্টুমি করার অপরাধে তালতলীতে এক স্কুল ছাত্রকে নির্মমভাবে পিটিয়েছেন সগির হোসেন নামের এক শিক্ষক। মঙ্গলবার ছাত্রকে পেটানোর ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। এতে সমালোচনার ঝড় ওঠে। আহত স্কুল ছাত্র আসাদ তালতলী উপজেলার লাউপাড়া সাগর সৈকত মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর ছাত্র।ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাসের পরপরই শিক্ষক এলাকা ছেড়ে পালিয়েছেন। ছাত্রকে নির্মমভাবে নির্যাতনের ঘটনায় ওই শিক্ষকের শাস্তি দাবী করেছেন এলাকাবাসী। ঘটনা ঘটেছে দের মাস আগে উপজেলার লাউপাড়া বাজারে সাকসেস কোচিং সেন্টারে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার এসএম সাদিক তানভীর কোচিং সেন্টারটি সিলগালা করে দিয়েছেন।

জানাগেছে, ২০২০ সালে স্থানীয় ছগির হোসেন নামের এক শিক্ষক উপজেলার লাউপাড়া বাজারে সাকসেস কোচিং সেন্টার প্রতিষ্ঠা করেন। ওই কোচিং সেন্টারে লাউপাড়া সাগর সৈকত মাধ্যমিক বিদ্যালয়ের সকল শ্রেনীর প্রায় দুই শতাধিক শিক্ষার্থী টাকার বিনিময়ে কোচিং করে। প্রায় দেড় মাস আগে ওই কোচিং সেন্টারের অষ্টম শ্রেনীর শিক্ষার্থী আসাদকে মারধর করেন শিক্ষক সগির। মারধরের এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে মঙ্গলবার ভাইরাল হয়। ১ মিনিট ৩১ সেকেন্ড ভিডিওটিতে দেখা যায় ছাত্রকে বেত দিয়ে পিটাচ্ছেন শিক্ষক সগির হোসেন। শিক্ষকের হাতে পায়ে ধরে অনুনয় বিনয় করছেন কিন্তু কিছুতেই শিক্ষকের মন গলাতে পারেনি ছাত্র আসাদ। ওই ভিডিও ভাইরালের পরপরই সচেতন মহলে সমালোচনার ঝড় ওঠে এবং শিক্ষাথীরা কোচিং সেন্টারে নির্যাতনের বিষয়ে মুখ খুলছেন। ভিডিও ভাইরাল হওয়ার পরপরই শিক্ষক সগির এলাকা ছেড়ে পালিয়েছেন। খবর পেয়ে বৃহস্পতিবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার এসএম সাদিক তানভির লাউপাড়া বাজারের সেই আলোচিত সাকসেস কোচিং সেন্টারটি সিলগালা করে দিয়েছেন।

মারধরের স্বীকার স্কুল ছাত্র আসাদ বলেন, প্রায় দের মাস আগে ক্লাসের এক বন্ধুর সাথে দুষ্টুমি করি। দুষ্টুমি করায় ভয়ে তিন দিন কোচিং সেন্টারে যাইনি। তিন দিন পরে কোচিংয়ের এক বড় ভাইকে দিয়ে আমাকে ধরে নেন শিক্ষক সগির। পরে তিনি আমাকে একটি কক্ষের মধ্যে আটকে ১০ টি বেত নিয়ে আসেন এবং প্রায় আধাঘন্টা ধরে আমাকে পেটাতে থাকেন। আমি স্যারের হাতে পায়ে ধরলেও স্যার আমাকে রেহাই দেয়নি। ওই আধাঘন্টায় ৭টি বেত ভেঙ্গে ফেলেছেন স্যার। তিনি আরো বলেন, স্যারের বেধরক মারধরে আমি জ্ঞান হারিয়ে ফেলি। জ্ঞান ফিরলে আবারও মারধরের ভয় দেখায় যাতে বিষয়টি কাউকে না বলি। পরে স্থানীয় একটি ঔষধের দোকান থেকে আমাকে ঔষধ কিনে দেন। আমি স্যারের ভয়ে এতদিন মুখ খুলিনি। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাকে মারধরের ভিডিও ভাইরাল দেখে আমি হতবাগ হয়ে যাই।

নাম প্রকাশে অনিচ্ছুক কোচিং সেন্টারের কয়েকজন শিক্ষার্থীরা বলেন, কারনে-অকারনে স্যার এভাবেই নির্যাতন করতো। ছগির স্যারের ভয়ে আমরা মুখ খুলতে সাহস পাইনি।

সাকসেস কোচিং সেন্টারের মালিক ও শিক্ষক ছগির হোসেন বলেন, ওই ছাত্র দুষ্টুমি করার কারনে আমি বেত দিয়ে ৪০টি পিটান দিয়েছি। কে বা কারা ওই মারধরের দৃশ্য ভিডিও করেছে তা আমি জানিনা?
লাউপাড়া সাগর সৈকত মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়দার আলী বলেন, ওই কোচিং সেন্টারে আমার বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র আসাদকে নির্মমভাবে পেটানো হয়েছে। ভিডিওতে যা দেখেছি তা অমানবিক।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

তালতলী উপজেলা নির্বাহী অফিসার এস,এম সাদিক তানভীর বলেন, কোচিং সেন্টারটি সিলগালা করে দিয়েছি। লিখিত অভিযোগ পেলে ঘটনার সাথে জড়িত শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!