কলাপাড়ায় বিকাশ প্রতারক চক্রের ফাঁদে মাদ্রাসা ছাত্র, দিশেহারা পরিবার | আপন নিউজ

বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত
কলাপাড়ায় বিকাশ প্রতারক চক্রের ফাঁদে মাদ্রাসা ছাত্র, দিশেহারা পরিবার

কলাপাড়ায় বিকাশ প্রতারক চক্রের ফাঁদে মাদ্রাসা ছাত্র, দিশেহারা পরিবার

আপন নিউজ অফিস।। কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের রজপাড়া গ্রামের এক মাদ্রাসা ছাত্র’র থেকে উপবৃত্তি প্রদান ও সহায়তার নামে বিকাশ প্রতারণার মাধ্যমে ২০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এঘটনায় দিশেহারা হয়ে পড়েছে পরিবারটি।

প্রতারণার শিকার ইউনিয়নের রজপাড়া গ্রামের জাহাঙ্গীর হাওলাদারের ছেলে ইসমাইল হোসেন পারভেজ (১৭) বলেন, মাদ্রাসা শিক্ষাবোর্ডের কর্মকর্তা পরিচয়ে 01615741659 এ নাম্বার থেকে ফোন করে আমার বোনের নাম বলে উপবৃত্তির প্রদানের জন্য কিছু তথ্য জানতে চায়।

উপবৃত্তি প্রদানের জন্য তথ্য নিশ্চিত করতে তার বোনের শিক্ষা প্রতিষ্ঠানের ও নাম বলে তার কাছে মোবাইল ফোন দিতে জানায় কথিত কর্মকর্তা।

ইসমাইল হোসেন পারভেজ সরল বিশ্বাসে কথিত কর্মকর্তার কথা মতে (ছদ্মনাম) মোবাইল ফোন দিলে তার শিক্ষা প্রতিষ্ঠানের নাম, জন্মনিবন্ধন নাম্বার, রেজিষ্ট্রেশন নাম্বার প্রকাশ করে তা সঠিক হয়েছে কি না জানতে চায়। পরে তার মোবাইল ফোনে একটি এসএমএস পাঠায়। এসএমএস দেখা বিষয়টি না বুঝে টাকা পাওয়ার কথা স্বীকার করেলে দ্রুত টাকাগুলো উত্তোলনের জন্য একটি বিকাশের দোকান যাওয়ার কথা বলে কথিত কর্মকর্তা।

কথিত কর্মকর্তা প্রতারক বিকাশের দোকানে গেলে প্রতারক নিজের মোবাইলে ২০ হাজার টাকা ক্যাশ ইন করতে বলেন। তার কথা মত মাদ্রাসার ছাত্র ইসমাইল হোসেন পারভেজ শুক্রবার (০২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২ টায় কলাপাড়া পৌর শহরের নাচনাপাড়া চৌরাস্তা এলাকার নাহিদ ট্রেডার্স নামে একটি পরিচিত বিকাশের দোকানে গেলে প্রতারক নিজের মোবাইলে ২০ হাজার টাকা ক্যাশ ইন করে।

এবং সাথে সাথে বিকাশের দোকান থেকে ২০হাজার টাকা সহ ৩৪ হাজার ২০ টাকা নিয়ে নিতে জানিয়ে কল কেটে দেয়। এরপর থেকে কথিত কর্মকর্তা প্রতারকের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

পরে নাহিদ ট্রেডার্স’র স্বত্বাধিকারী দরিদ্র ভুক্তভোগী পরিবারের প্রতি তার ২০ হাজার টাকার জন্য চাপ সৃষ্টি করলে ইজ্জতের ভয়ে বিভিন্ন মানুষের কাছ থেকে ঋণ করে পরিশোধ করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!