কলাপাড়ায় ডালবুগঞ্জ ইউপি সদস্য সহ ২জনকে কুপিয়ে জখম | আপন নিউজ

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন রিপন মিয়া,এলাকায় শোকের ছায়া কলাপাড়ায় ‘প্রাথমিক দুর্যোগ সতর্কতা ক্যাম্পেইন’ অনুষ্ঠিত ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু
কলাপাড়ায় ডালবুগঞ্জ ইউপি সদস্য সহ ২জনকে কুপিয়ে জখম

কলাপাড়ায় ডালবুগঞ্জ ইউপি সদস্য সহ ২জনকে কুপিয়ে জখম

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু।। রাজনৈতিক ও পূর্ব শত্রুতার জের ধরে ডালবুগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য মো.বাবুল গাজী(৫২) এবং ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য মো.হারুন হাওলাদার(৫২)কে কুপিয়ে ও হাতুরি দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে বিএনপির সন্ত্রাসীরা। বুধবার রাপশ মহিপুর থানাা মেহেরপুর গ্রামে এঘটনা ঘটে। রক্তাক্ত অবস্থায় উভয়কে প্রথমে কুয়াকাটা তুলাতলী হাসপাতালে নিয়ে গেলে সেখানকার ডাক্তার প্রাথমিক চিকিৎসা দিয়ে আশঙ্কা জনক অবস্থায় দ্রুত বরিশাল সেবাচিম হাসপাতালে পাঠায়।

চিকিৎসাধীন হারুন হাওলাদার জানায়, সন্ত্রাসী শাহজালাল ও আলমগীর কিছুদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি সম্পর্কে অশালীন উক্তি করলে তিনি ও বাবুল গাজী প্রতিবাদ করলে ওই সময়ে আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ ডালবুগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এর কাছে ক্ষমা চায়। একটি জমাজমি নিয়ে ইদ্রিস হাং বনাম ফরিদ হাং একটি সালিশ মীমাংসা করলে সকলে মেনে নিলেও ফরিদ হাং: মেনে নিতে পারেনি। তাই এসব ঘটনার জের ধরে ফরিদ হাং: ছেলে-মেয়ে আত্মীয় স্বজন নিয়ে ইদ্রিস হাং এর বাড়ির সামনে পেয়ে মো.বাবুল গাজী ও মো: হারুন হাওলাদারের ওপর হামলা চালায় বলে জানা গেছে।

এদিকে বাবুলগাজী ও মো. হারুন হাওলাদারের ওপর হামলা চালানোর প্রতিবাদে ডালবুগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয় ও পরিষদ সংলগ্ন বাজারে বৃহস্পতি বার বেলা ১১ টায় মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে। উভয় সভায় বক্তারা ফরিদ হাং:সহ হামলাকারীদের দ্রুত গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধিন হারুন হাওলাদার।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) খন্দকার মো: আবুল খায়ের বলেন, বৃহস্পতিবার রাতে মামলা হয়েছে, এখন তদন্ত চলছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!