কলাপাড়ায় গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার | আপন নিউজ

বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত
কলাপাড়ায় গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কলাপাড়ায় গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপন নিউজ অফিস।। কলাপাড়ার টিয়াখালী ইউনিয়নের বাদুরতলী গ্রাম থেকে দুই সন্তানের জননী মোসামৎ সাবিনার(২৬) নামের গলায় ফাঁস ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বৃহস্পতিবার রাত ১২টার পর স্বামীর বাড়ির দোতলা থেকে তার মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় গৃহবধুর স্বামী মাওলানা শাহ আলমকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।

কলাপাড়া থানার এস আই গোলাম মাওলা জানান, বৃহস্পতিবার রাতে স্বামীর সাথে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয় সাবিনার। এরপর স্বামী ঘরের বাইরে বের হলে সাবিনা দোতলায় উঠে গলায় ফাঁস দেয়।
নিহতের আবদুল্লাহ(৬) ও হুমায়রা নামে দুটি সন্তান রয়েছে।

নিহতের শিশু পুত্র আবদুল্লাহ জানান, রাতে বাবার সাথে ঝগড়ার পর মা ঘরের উপরে উঠে গলায় ফাঁস দেয়। এসময় তার বাবা পানি আনতে ঘরের বাইরে ছিলো।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জসীম জানান, মরদেহ উদ্ধারের পর নিহতের স্বামী শাহ আলমকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে এবং মরদেহ পটুয়াখালী মর্গে পাঠানো হবে। পরিবারের সাথে কথা বলে পরবর্তী আইনী পদক্ষেপ নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!